ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম

সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থি দুই আইনজীবী জয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের দ্বিতীয় ও তৃতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল থেকে শুরু হয়ে রাতভর ভোট গণনা শেষে শুক্রবার ভোরে বেসরকারি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী সৈয়দ মোহাম্মদ তারেক। তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার এম আব্দুল করীম আকবরী ও জামিল আহমদ। ঘোষিত ফলে আওয়ামী লীগ নেতা সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল সভাপতি ও জুবায়ের বখত জুবের সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। আইনজীবী সমিতির ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৫ জন প্রার্থী। সভাপতি পদে বিজয়ী সিলেট মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল পেয়েছেন ৭৭০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য টিএম ফয়েজ ৬৫৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের বখত জুবের ৩০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগপন্থি গোলাম রাজ্জাক ৫৮, বিএনপিপন্থি জোহরা জেসমিন ২৪, বামপন্থি দেলোয়ার হোসেন দিলু ২৮৫, আওয়ামী লীগপন্থি মাসুদুর রহমান মুন্না ৪৮, মমিনুর রহমান টিটু ২৭৯, জামায়াতপন্থি আজিম উদ্দিন ১৮৪ ও বিএনপিপন্থি মশরুর চৌধুরী শওকত ২৪২ ভোট পেয়েছেন। সিনিয়র সহসভাপতি পদে আওয়ামী লীগ নেতা জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন ৫৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জোছনা ইসলাম ৩৫৫, আলী হায়দার ২৩৩, সৈয়দ ফেরদৌস ২১৩ ভোট পেয়েছেন। সহসভাপতি ২ পদে বিজয়ী হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের করা মামলার আসামি আওয়ামী লীগপন্থি মোহাম্মদ মোখলিসুর রহমান। তিনি ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুস সোহেব আহমদ ৩৮২, আব্দুল হান্নান ৩৭৮ ও আফরোজ আহমদ ৬৪ ভোট পেয়েছেন। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে আওয়ামী লীগপন্থি ওয়াহিদুর রহমান চৌধুরী ৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থি ইকবাল আহমদ ৪৭৮ ও তাজ রিহান জামান ২৩৬ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক ২ পদে বিএনপিপন্থি রব নেওয়াজ রানা ৪২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থি আমিনুর রব চৌধুরী ১৫১, আওয়ামী লীগপন্থি কানন আলম ২৮৩, বিএনপিপন্থি সেবা বেগম ৩৫, তানভীর আক্তার খান ২২২, জনতা পার্টির তাহামিনুল ইসলাম খান ২০২ ভোট পেয়েছেন। সহ-সম্পাদকীয় তিনটি পদে যথাক্রমে অ্যাডভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ ১০৫৯ ভোট, সাহেদ আহমদ ৯৭৪ ভোট ও কাওছার আহমদ ৭৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদের বিপরীতে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করে অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন ৯৮৫ ভোট, এএসএম আব্দুল গফুর ৯২৩ ভোট, একেএম ফখরুল ইসলাম ৯১৬ ভোট, মো. জামিলুল হক জামিল ৯১৪ ভোট, আব্দুল মালিক ৮৯১ ভোট, কল্যাণ চৌধুরী ৮১৬ ভোট, আশিক উদ্দিন আশুক ৭৭৯ ভোট, জুবের আহমদ খান ৭৩৯, আবু মো. আসাদ ৬৬৩, মো. আলীম উদ্দিন ৬৬০ ও মো. ছয়ফুল হোসেন ৬২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জয়ের বিষয়ে শুক্রবার রাতে নবনির্বাচিত সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন, “এটি রাজনৈতিক কোনো নির্বাচন নয়। আইনজীবীদের স্বার্থ, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জেলা আইনজীবী সমিতি কাজ করবে।

‘হাতিয়ার জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই’- লন্ডনে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ।52ʙᴀɴɢʟᴀᴛᴠ

https://youtu.be/M9eS4s-0L0Q