ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

লকারে পাওয়া সব স্বর্ণ শেখ হাসিনার একার নয়: দুদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম

লকারে পাওয়া সব স্বর্ণ শেখ হাসিনার একার নয়: দুদক

অগ্রণী ব্যাংকের দুটি লকার খুলে যে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে, তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার নয়। শেখ হাসিনার পাশাপাশি তার বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদসহ পরিবারের সদস্যদের নামে এগুলো জমা রাখা হয়েছিল বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্বর্ণালংকারের পাশাপাশি স্বর্ণনৌকা ও স্বর্ণের হরিণও পাওয়া গেছে।

বুধবার (২৬ নভেম্বর) এক ব্রিফিংয়ে এসব তথ্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা লকারে কেবল একটি ছোট পাটের ব্যাগ পাওয়া গেছে। আর অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় তার নামে খোলা দুটি লকারে ৮৩১ দশমিক ৬৭ ভরি (৯৭০৭ দশমিক ১৬ গ্রাম) স্বর্ণালংকার পাওয়া যায়।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুদুর রহমানের তত্ত্বাবধানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে ওই তিনটি লকার খোলা হয়।

আক্তার হোসেন বলেন, দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমানের নেতৃত্বে থাকা অনুসন্ধান দল ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে লকার খোলার অনুমতির আবেদন করে। পরে আদালত একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ ব্যাংকের একজন স্বর্ণ বিশেষজ্ঞ, এনবিআর-এর একজন কর গোয়েন্দা কর্মকর্তা ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইসি) মনোনীত দুই কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে লকার খোলার নির্দেশ দেন।

পরবর্তী সময়ে আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা ও অগ্রণী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল শাখায় থাকা মোট তিনটি লকার খোলা হয়। পূবালী ব্যাংকের ১২৮ নম্বর লকারে, যা শেখ হাসিনার নামে, একটি খালি ছোট পাটের ব্যাগ পাওয়া যায়।

অন্যদিকে অগ্রণী ব্যাংকের লকার নম্বর ৭৫১/বড়/১৯৬—যা শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলের নামে—সেখানে পাওয়া যায় আনুমানিক ৪ হাজার ৯২৩ দশমিক ৬০ গ্রাম স্বর্ণালংকার। একই ব্যাংকের লকার নম্বর ৭৫৩/বড়/২০০—যা শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকীর নামে—সেখান থেকে উদ্ধার হয় ৪ হাজার ৭৮৩ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণালংকার।

আক্তার হোসেন জানান, লকারে থাকা স্বর্ণালংকারের বর্ণনা ও সংযুক্ত চিরকুট অনুযায়ী এগুলো শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের—শেখ রেহানা সিদ্দিকী, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও ববির হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইনভেন্টরি তালিকা প্রস্তুতের পর সামগ্রীগুলো সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, “ইনভেন্টরি তালিকা যাচাই, মালিকানা নির্ধারণ এবং স্বর্ণকারের মাধ্যমে মূল্য নিরূপণের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা ও আইনগত দায়-দায়িত্ব চূড়ান্ত করা হবে।”