ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

যুক্তরাজ্য আরও ১ হাজার ভেন্টিলেটর পাঠাচ্ছে ভারতে

প্রকাশিত: ০৫ মে ২০২১, ০৪:১২ পিএম

যুক্তরাজ্য আরও ১ হাজার ভেন্টিলেটর পাঠাচ্ছে ভারতে
করোনায় বিপর্যস্ত ভারতে যুক্তরাজ্য আরও এক হাজার ভেন্টিলেটর পাঠাবে। এছাড়া দেশটিতে বসবাসকারী ভারতীয় চিকিৎসকদের একটি সংগঠন টেলিমেডিসিনের মাধ্যমে ভারতকে সহযোগিতার প্রস্তাবও দিয়েছে। যুক্তরাজ্য ইতোমধ্যে ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর (বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করার যন্ত্র) ও দুশো ভেন্টিলেটর ভারতে পাঠিয়েছে। তিনটি বড় উৎপাদন ইউনিটও পাঠানো হচ্ছে যেগুলো অক্সিজেন কারখানা হিসেবে ব্যবহৃত হবে। রোববার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বিবিসিকে বলেন, ‘আমরা খুব দ্রুত এক হাজার ভেন্টিলেটরের একটি প্যাকেজ পাঠাচ্ছি।’ জি-৭ বৈঠক উপলক্ষে লন্ডনে সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। কয়েকদিন আগে করোনা সংকটের কারণে জনসন দিল্লি সফর বাতিল করেন। রাব বলেন, ‘ভারতের প্রয়োজনের সময়’ যুক্তরাজ্য সবকিছু করবে। যদিও ব্রিটিশ সরকার জানিয়েছে, এ মুহূর্তে পাঠানোর মতো অতিরিক্ত ভ্যাকসিন তাদের কাছে নেই। যুক্তরাজ্যে প্রচুর সংখ্যক ভারতীয় বসবাস করে। তারা সরঞ্জাম ভারতের হাসপাতালে অক্সিজেন ও প্রয়োজনীয় পাঠাতে অর্থ সংগ্রহ করছে। ব্রিটিশ অ্যাসোসিয়েশোন অব ফিজিশিয়ান্স অব ইন্ডিয়ান অরিজিন (ব্যাপিও) নামক একটি সংগঠনের সদস্যরা টেলিমেডিসিনের মাধ্যমে ভারতের কম-গুরুতর করোনা রোগীদের পরামর্শ দেয়ার একটি উদ্যোগ নিয়েছেন। ভারতে করোনা চিকিৎসায় হিমশিম খাওয়া চিকিৎসকদের ওপর চাপ কমাতেই এই উদ্যোগ নিয়েছেন ব্যাপিওর সদস্যরা। ব্যাপিওর সভাপতি পরাগ সিংঘাল বলেন, ‘আমরা অর্থ সংগ্রহের মাধ্যমে অক্সিজেন কনসেনট্রেটর পাঠাচ্ছি যেন আইসিইউ বেডের সক্ষমতা বাড়ানো যায়।’ তিনি আরও বলেন, ‘আমরা ভারতে আমাদের ক্লান্ত সহকর্মীদের সহযোগিতা করার চেষ্টাও করছি – চিকিৎসকরা অত্যধিক পরিশ্রম করছেন, তারা অনেক চেষ্টা করছেন।’ তিনি বলেন, ব্যাপিওর চিকিৎসকরা ভারতের হাসপাতালে করা করোনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে ফোন ও অনলাইনে পরামর্শ দেবে। যুক্তরাজ্যের ২৫০ জন স্বেচ্ছাসেবী চিকিৎসক টেলিমেডিসিন দেয়ার উদ্যোগে স্বাক্ষর করেছেন। তারা এক হাজার স্বেচ্ছাসেবী জোগাড়ের চেষ্টা করছেন। ভারতের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের হাসপাতাল ও ছোট ক্লিনিকগুলোতে তারা এ সেবা দেবেন।