ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

মোংলা বন্দরে নিষিদ্ধ পন্য আমদানী রহস্যের জট এখন ও খোলেনি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৯ পিএম

মোংলা বন্দরে নিষিদ্ধ পন্য আমদানী রহস্যের জট এখন ও খোলেনি
মোংলা বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে চার কন্টেইনার আমদানী নিষিদ্ধ পোস্তাদানা ও খালী কন্টেইনার আটকের ঘটনার মামলা প্রায় এক মাস পেড়িয়ে গেলে এখনও কেউ গ্রেফতার হয়নি। পন্য আমদানীর কথা বলে খালী কন্টেইনার আনা ও অবৈধ এ পন্যের সাথে জড়িত শিপিং এজেন্টসহ তিন আমদানীকারকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন কাষ্টমস কর্তৃপক্ষ। কিন্ত আসামীরা গ্রেফতার না হওয়ায় রহস্যের জট খোলেনি এখনও। তবে বন্দর ব্যবহারকারীদের একটি সূত্র জানিয়েছে, এর আগেও এই চক্রের মাধ্যমে ঘোষনা বহির্ভূত বড় চালান মোংলা বন্দরের মাধ্যমে খালাস হয়ে থাকতে পারে। বিষয়টি কাষ্টমস’র শুল্ক গোয়েন্দা বিভাগ খতিয়ে দেখলে অবাক করার মতো তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। বন্দর সুত্রে জানা যায়, গত ১৬ আগস্ট মোংলা কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ ইমদাদুল হক বাদী হয়ে চার কন্টেইনার বোঝাই পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ১০/বি সোয়ারী ঘাট রোড, কোতয়ালীর মেসার্স তাজ ট্রেডার্স (যার বিন ০০২১৮৯২৩৩-০২-০৬) ও ০৬/১০ ডি চম্পাতলি লেন চকবাজারের মেসার্স আয়শা ট্রেডার্স (যার বিন ০০১৭৩১৮৬৪-০২-০৬) এবং শিপিং এজেন্টসহ আমদানী কারকদে বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(বি)-১ (বি) ধারায় এবং খান জাহান আলী রোড খুলনার শিপিং এজেন্ট কিউসি লজিষ্টিক লিঃ এর নামে ৪২০ ও ৪০৬ ধারায় মোংলা থানায় মামলা দায়ের করেন। কিন্ত এ মামলায় দীর্ঘ প্রায় এক মাস পেড়িয়ে গেলেও শিপিং এজেন্ট বা আমদানী কারক কাউকে গ্রেফতার করতে পারেনী পুলিশ। তবে কারা এর সাথে জড়িত বা কি পরিকল্পনা করে এ আমদানী নিষিদ্ধ পন্য মোংলা বন্দর দিয়ে খালাসের চেষ্টা করা হয়েছিল তা অজানাই থেকে যাচ্ছে। পন্য আমাদানীক এসকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হলেও গ্রেফতার না হওয়ায় বন্দর ব্যাবসায়ীদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে কাষ্টমস তাদের গঠিত তদন্ত কমিটি তদন্ত চালিয়ে যাচ্ছে, এর সাথে কাষ্টমস কর্তৃপক্ষের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যাবস্থা নেয়া হবে বলে জানায় কাষ্টমস’র কর্মকর্তারা। মামলার এজাহার সূত্রে জানা যায়, কন্টেইনারবাহী বিদেশী জাহাজটি মালয়েশিয়া থেকে ছেড়ে এসে সিঙ্গাপুরে যাত্রা বিরতির পর গত ৯ আগষ্ট মোংলা বন্দরের জেটিতে কন্টেইনার খালাস শেষ করে দ্রুত চলে যায়। তবে এ জাহাজটি বন্দের নোঙ্গরের আগেই কাস্টমস কর্তৃপক্ষ কাছে আমদানী নিষিদ্ধ পণ্য এনে রাতের আধারে বন্দরের অসাধু লোকদের যোগসাজসে কন্টেইনার সীল ভেঙ্গে মালামাল লুকিয়ে রাখা হবে এমন গোপন খবর আসে। এ মালামাল অন্যান্য আমদানিকৃত পণ্যের সাথে (শুল্ক কর পরিশোধিত) মিশিয়ে বন্দর কর্তৃপক্ষের অগোচরে নিরাপত্তা ও ডেলিভারি পর্যায়ের কর্মচারিদের সাথে শিপিং এজেন্টের কর্মচারি আতাত করে উক্ত চোরাচালানকৃত মালামাল অপসারণ করা হবে এমন তথ্য রয়েছে কাষ্টমসের কাছে। তাই বন্দরের জেটিতে খালাসের পর পরই ওই আমদানীকারকদের আনা ৪টি কন্টেইনার শনাক্ত ও নজরদারীতে রাখে কাস্টমস। ১২ আগস্ট আমদানীকারকসহ সংশ্লিষ্ট সকলকে চিঠির মাধ্যমে কন্টেইনার ৪টি উম্মুক্তভাবে খুলে কায়িক পরীক্ষার করার জন্য চিঠি দেয়া হয় আমদানী কারকদের। কিন্ত আমাদানী কারক ও শিপিং এজেন্ট না আসায় গত ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় ৪টি কন্টেইনার খুলে আমদানী নিষিদ্ধ ২ হাজার ৬শ’ ৬৯ টি বস্তায় ৬৮ হাজার ২ শ’ ৬৫ কেজি পোস্তদানা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি টাকা বলে মামলা উল্লেখ করা হয়েছে। এছাড়া শিপিং এজেন্ট মেসার্স কিউসি লজিষ্টিক লিঃ ও মেসার্স সোবাহান আল্লাহ ট্রেডার্স এর নাম ব্যাবহার করে প্রতারনার মাধ্যমে মালয়েশিয়া থেকে জাহাজ এমভি সান গিওরগিও (আমদানী পালা নং-২০২০/৫৩৫) আমদানীকৃত কন্টেইনার নং-এইচ ডি এম ইউ-৬৫০৭০৫৭ এর মাধ্যমে প্যামম্পার, ডায়াপার ও ন্যাপকিং আমদানী ঘোষনায় আনা কন্টেইনার সংশ্লিষ্ট সকলের সামনে গত ১৮ আগষ্ট কায়িক পরিক্ষার জন্য খুললে সেটি খালী কন্টেইনার পাওয়া যায়। কিন্ত কাগজ পত্র যাচাই-বাছাই করে দেখা যায় ওই আমাদানী কারক এ নামে কোন পন্য আমদানী করেনী বা তার নামে কোন ব্যাংক একাউন্ট নাই। তাই প্রতারনার দায় শিপিং এজেন্ট’র বিরুদ্ধে মোংলা থানায় মামলা করেন কাষ্টমস। কিন্ত ১ মাস অতিবাহিত হলেও অধ্যবদি এ মামলার কোন অগ্রগতি নেই বলে জানায় বন্দর ব্যাবহারকারীরা। তবে বন্দরে চোরা চালান বা আমদানী নিষিদ্ধ কোন পন্য এখান থেকে পাচার করতে হলে কাষ্টমস ও বন্দর কর্তৃপক্ষের উপর দিয়েই নিতে হবে। কাষ্টমস কর্তৃপক্ষ চাইলে, চোরা চালান রোধে সকল সহায়তা দেয়া হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানায়, মোংলা বন্দরে আমদানী নিষিদ্ধ পন্যের আমদানী কারকদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে। মোংলা কাষ্টমস হাউজ’র কমিশনার হোসেন আহমদ বলেন, আমি যোগদান করার পর থেকেই বন্দর জেটি এলাকায় আমদানীকৃত কন্টেইনারে কায়িক পরিক্ষা ছাড়া কোন পন্য এখান থেকে বের হতে দেয়া হচ্ছেনা। আর যে সকল আমদানী কারকদের বিরুদ্ধে মামলা হয়েছে সে ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে, যাতে আমাদানী নিষিদ্ধ পন্যের সাথে জড়িতরা দ্রুত গ্রেফতার হয়ে আইনের মাধ্যমে বিচারের আয়োতায় আনা হয়।