ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

মিলান মুসলিম সেন্টারের 'শিক্ষা সফর ২০১৯' সম্পন্ন

প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯, ০৫:৩৬ পিএম

মিলান মুসলিম সেন্টারের 'শিক্ষা সফর ২০১৯' সম্পন্ন
প্রতি বছরের ন্যায় এ বছরও মিলান মুসলিম সেন্টারের আয়োজনে সম্পন্ন হলো বার্ষিক 'শিক্ষা সফর ২০১৯'। এ বছর শিক্ষা সফর ছিলো ইতালির সর্ব বৃহৎ দর্শনীয় স্হান লাগো দি গার্দা এবং সাফারি পার্ক। রাতের আঁধার কাটতে না কাটতে মিলান কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জড়ো হতে থাকে একাডেমির ছাত্র-ছাত্রী,অভিভাবক,শিক্ষক মন্ডলি আয়োজক বৃন্দ সহ অতিথি বৃন্দ। ২৫ আগষ্ট রোববার সকাল ৯ টার সময় ভেরোনা (সাফারিপার্ক)শহরের উদ্দেশ্যে মিলান শহর ত্যাগ করে দু'টি বাস।সোনালি রোদের আলো,ঝিরিঝিরি মৃদ্যু বাতাস আর দু'পাশের সবুজ প্রান্তর সিঁথি বিলি দিয়ে ক্রমাগত ছুটে চললো বাস গন্তব্যের দিকে।পথে যেতে যেতে মাওলানা জাহিদ সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত হয় ইসলামিক পরিবেশনা হামদ,নাদ, গজল,কোরআন তেলাওয়াত।ছাত্র,ছাত্রীদের অত্যান্ত চমৎকার উপস্থাপনা উপস্হিত সকলকে মুগ্ধ করে। ছোট ছোট ছেলে মেয়েরা বইয়ের পাতায় আর টেলিভিশনের পর্দায় দেখেছে, জিরাফ,গন্ডার,জলহস্তি,বাঘ,ভাল্লুক,উট,হরিণ নানা প্রকৃতির জীবজন্তু আজ তাঁরা বিমুগ্ধ নয়নে দেখছে সেই প্রাণী গুলোই হাতের নাগালে ঘোরাফেরা করছে।এ যেন অন্য এক জগতে প্রবেশ করেছে ছোট ছোট ছেলে মেয়েরা। বাসে চড়ে পাহাড়ের আঁকা-বাঁকা পথ বেয়ে দেখতে লাগলো হরেক রকমের জীবজন্তু। এক পর্যায় শেষ হলো দেখা ততক্ষণে সূর্যও হেলে পড়েছে পশ্চিমাকাশে। নামাজ শেষে সবাই মিলে খাবার খাওয়া শেষ হলো এবার আবার শুরু হলো অন্য একটি পার্ক দর্শনের সেখানে নির্দিষ্ট জায়গায় উন্মুক্ত বিভিন্ন ধরনের প্রাণী। প্রত্যেকটি এলাকায় রাস্তা রয়েছে সাথে শক্ত লোহার জাল,কোথাও আবার কাঁচের শক্ত দেয়াল দর্শণাথীদের নিরাপত্তার জন্য। পর্যটকদের দৃষ্টি আকর্ষনের লক্ষে এবং শিশুকিশোরদের খেলাধূলার জন্য রয়েছে বিভিন্ন ধরনের উপকরণ।সবাই ঘুরে ঘুরে দেখলো কেউ আবার ক্যামেরায় বন্দি করে রাখলো প্রকৃতির মাঝে বিচরণকৃত বিভিন্ন প্রজাতির পশু,পাখীর ছবি। নির্দিষ্ট সময়ে বাস এবার যাত্রা শুরু করলো লাগো দিয়ে গার্দার পথে এটি ইতালির সর্ব বৃহত লেক এটির আয়তন সাড়ে তিন হাজার বর্গ কিলোমিটার।লেকের কোল ঘেঁষে পানির ওপর দাঁড়িয়ে আছে অনেক গুলো স্হাপনা কোনটার বয়স আটশো বছর, কোনটা চারশ বছর এরকম অনেক গুলো পৌরাণিক ইতিহাসের গৌরবোজ্জ্বল কাল স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্হাপনা গুলো।লেকের একটি জায়গায় বিশ মিটার পানির গভীর ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সত্যিই বিস্ময়কর।চতুর্দিক তাকালে মনে কুয়াশাচ্ছন্ন উঁচুনিচু পাহাড় আর পাহাড়।লেকের নিলাভ জলরাশি আর উর্মির নৃত্য মনোমুগ্ধকর।বিধাতার অপরুপ সৃজনতা শুধু মানুষের জন্যই সৃষ্টি করেছে। সূর্যের মিষ্টি আলো ঠিকরে পড়ছে লেকের জলের ওপর।দূর থেকে দৃশ্য গুলো দেখে ভালো লাগায় মন ভরে ওঠে।এবার লেকের খুব কাছাকাছি বাস এসে থামলো অনেকটা ক্লান্ত শরীরে এক এক করে নামতে শুরু করলো সবাই।লেকের পাদদেশে পুলের মত তৈরি ছোট বড় অনেক কাঠের ছাদ।সবাই জড়ো হয় সেখানে। লেকের নীল পানি মৃদু বাতাসে দুলে ওঠে ক্ষণে ক্ষণে। বিমুগ্ধ নয়ন আটকে থাকে লেকের মনোরম দৃশ্যাবলীর মাঝে। লেকের পাশে সমবেত সকলের উপস্হিতিতে ছাত্র, ছাত্রীদের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান শুরু হলো খুব চমৎকার ভাবে উপস্হাপন করলো গজল,হামদ,নাদ,কেরাত। এর পর শিক্ষা সফরে কি শিখলো বিষয়ের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনতা ব্যাংকের ম্যানেজার মিজানুর রহমান,মিলান বাংলা প্রেস ক্লাব উপদেষ্টা তুহিন মাহামুদসহ আরো অনেকে। এরপর বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণের মাধ্যমে শিক্ষা সফরের কার্যক্রম শেষ হয়। শিক্ষা সফরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিলান মুসলিম সেন্টার এর ইমাম মাওলানা গাউছুর রহমান,হাফিজ সুরুজ আলি,মাওলানা জাহিদ এবং শাহ আলম ভূইয়া। আয়োজকবৃন্দ সকলের প্রতি ধন্যবাদ জানান এবং আগামীতে আরও সুন্দর ও সাবলীলভাবে যাতে শিক্ষা সফরের কার্যক্রম অব্যাহত রাখা যায় সেজন্য সকলের প্রতি সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য ইউরোপের মাটিতে বেড়ে ওঠা কোমলমতি শিশুদের ইসলামিক শিক্ষা অর্জন,দেশীয় সংস্কৃতির প্রতি মনোযোগী এবং বাঙালি জাতিস্বত্বা বিকাশের লক্ষ্যকে সামনে রেখে এই আয়োজন করা হয়।