ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

মারা যাবার মিথ্যে গুজব, প্রকাশ্যে কিম জং-উন

প্রকাশিত: ০২ মে ২০২০, ০৫:৩০ পিএম

মারা যাবার মিথ্যে গুজব, প্রকাশ্যে কিম জং-উন
বিশ্ব পরিমণ্ডলে ছড়ানো সব ধরনের ‘জল্পনা-কল্পনা’ আর ‘গুঞ্জন’কে উড়িয়ে দিয়ে প্রকাশ্যে এসেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। তাকে ঘিরে বিশ্ব সম্প্রদায়ের প্রায় ২০ দিনের ‘ঘোর’ ভেঙে কিম একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। শনিবার (২ মে) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র খবরে এমনটি বলা হয়েছে। তাদের বরাত দিয়ে বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। কেসিএনএ জানায়, কিম ফিতা কেটে একটি সার কারখানার উদ্বোধন করেছেন। তাকে উদ্বোধনী অনুষ্ঠানে আসতে দেখে ‘উচ্ছ্বাসে ফেটে পড়েন’ উপস্থিত জনতা। এসময় তার সঙ্গে রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি বোন কিম ইয়ো-জংও ছিলেন। গত ১২ এপ্রিলের পর থেকে কিমকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। দাদা সাবেক প্রেসিডেন্ট কিম ইল-সাংয়ের ১৫ এপ্রিলের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিম অনুপস্থিত থাকলে গোটা বিশ্বের নজরে আসে বিষয়টি। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিভিন্ন মহলে নানা ধরনের গুঞ্জন এবং গুজব ছড়াতে থাকে। এমনকি তার মৃত্যুর খবরও ছড়ায় দু’একটি সংবাদমাধ্যমে। পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছায় যে, কিমের মৃত্যুর পর রাষ্ট্রের দায়িত্বে তার বোন ইয়ো-জং আসছেন বলেও খবর প্রচার হতে থাকে। যদিও এতোসব গুঞ্জনের বিষয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কিছুই বলছিল না। তবে নিউইয়র্ক পোস্টসহ কিছু সংবাদমাধ্যম জানায়, এপ্রিলের শুরুতে এক দুর্গম গ্রামীণ এলাকায় সফরে গিয়ে মাটিতে পড়ে যান কিম। এরপর তার তার হার্টে সার্জারির প্রয়োজন পড়ে। এছাড়া গত আগস্ট থেকে কিম হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। পায়েকতু নামের ওই পাহাড়ি এলাকা থেকে ঘুরে আসার পর থেকেই তার সেই সমস্যা আরও প্রকট হয়। সেজন্য চিকিৎসার স্বার্থে বা করোনাভাইরাস থেকে বাঁচতে তিনি আড়ালে গিয়ে থাকতে পারেন। কিমের মৃত্যুর খবর ছড়ানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি, এই খবরটি মিথ্যা। এতোদিনের ‘ঘোর’ ভেঙে একটি অনুষ্ঠানে কিমের যোগ দেয়ার বিষয়ে জানতে চাইলে যদিও ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।