ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

মহারণে জয়ের প্রত্যয়ে প্রস্তুত টাইগাররা

প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০৬:০৩ এএম

মহারণে জয়ের প্রত্যয়ে প্রস্তুত টাইগাররা
ক্রিকেট পরাশক্তি ভারতের বিরুদ্ধে আজ মাঠে নামবে টাইগার বাহিনী। আর মাঠের বাইরে থাকবে টাইগারদের হাজারো দর্শকের সমর্থন। ভারতের বিরুদ্ধে আজকের মহারণে জয়ী হতেই লড়বেন টাইগাররা। এ লক্ষ্যে গত এক সপ্তাহে তারা প্রস্তুতিও সম্পন্ন করেছেন। ভারত বধের মাধ্যমে এবারের বিশ্বকাপে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই মাঠে নামবে টাইগার বাহিনী। ক্রিকেট পর্যবেক্ষকরাও বলছেন, টাইগারদের পক্ষে সবই সম্ভব। এবারের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়টা জরুরি ছিল। গত পরশু সে জয় তারা পেয়েছে। তবে ইংল্যান্ডের এ জয়ে বাংলাদেশকে নতুন হিসেব কষে সাবধানী পদক্ষেপ নিতে হচ্ছে। অন্যদিকে, ইংল্যান্ডের সঙ্গে পরাজয়ের পর ভারতের অজেয় মনোবলে আঘাত এসেছে। এই আঘাতে মনোবলে ছেদ ধরা ভারতের বিরুদ্ধে আজ টাইগাররা মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী। আর মানসিক শক্তি দিয়েই ভারত বধের মিশনে নামবেন টাইগাররা। তা ছাড়া এর আগে আফগানিস্তানকে হারানোর পর নতুন উদ্যমে আছে টাইগাররা। এই জয় তাদের সাহস আরো বাড়িয়ে দিয়েছে। মহাশক্তিধর ভারতের শিবির ভেঙে দিতে প্রায় এক সপ্তাহ তারা নিজেদের তৈরি করেছে। নতুন প্রাণশক্তি নিয়েই আজ বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে নামবে টাইগার বাহিনী। ভারত এবারের বিশ্বকাপ ক্রিকেটে অন্যতম প্রধান ফেভারিট দল। শক্তিশালীও বটে। কিন্তু এই শক্তির কাছেও টাইগাররা দমে যাওয়ার মতো নয়। বাংলাদেশের কাছে ভারত ধরাশায়ী হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না ক্রিকেট পর্যবেক্ষকরাও। পাকিস্তানি ক্রিকেটাররা ইতোমধ্যে ভারতকে বাংলাদেশের ব্যাপারে ছাড় দেয়ার সন্দেহ পোষণ করেছেন। সাবেক ক্রিকেটার বাসিত আলী এক টিভি সাক্ষাৎকারে ভারতের শক্তির কাছে টাইগারদের লড়াইকে হেয় করেছেন। পাশাপাশি বলেছেন, যে দলে বিশ্ব ক্রিকেটের প্রধান অলরাউন্ডার সাকিব খেলেন সেখানে কোনো কিছুই অসম্ভব নয়। ব্রিটিশ গণমাধ্যমও এমন ধারণা প্রকাশ করেছে। সব মিলিয়ে আজকের খেলায় ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় অস্বাভাবিক নয়। টাইগারদের দিয়ে বিজয় নিয়ে আসতে সাজ সাজ রব আছে সারা ব্রিটেনেই। ব্রিটেনের বিভিন্ন শহরে গতকাল টিকেট খোঁজাখুঁজিতে ব্যস্ত ছিল সমর্থকরা। টিকেট পাননি অনেকেই। কিন্তু তারপরও তারা অপেক্ষায় নেই। আজ উপস্থিত হচ্ছেন অসংখ্য বাংলাদেশি সমর্থক এজবাস্টন স্টেডিয়ামে। কারো কাছ থেকে বিশেষত ভারতীয় নাগরিকদের কাছ থেকে চড়া দামে টিকেট কিনেও ম্যাচ দেখবেন তারা। ব্রিটেনে টাইগাররা যেমন লড়ছে মাঠে, ঠিক তেমনি সমর্থকরাও প্রেরণা জোগাতে চায় ‘বাংলাদেশ বাংলাদেশ’ চিৎকার করে গ্যালারিতে। মাঠের মহারণে বিজয় ছাড়া সমর্থকদেরও ধারণায় আজ আর বিকল্প কিছু নেই।