ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

ভারত-পাকিস্তান : সমর্থকদের উত্তেজনাও তুঙ্গে

প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ০৭:৪৩ এএম

ভারত-পাকিস্তান : সমর্থকদের উত্তেজনাও তুঙ্গে
বিশ্বের লাখো কোটি দর্শকের চোখ আজ থাকবে ম্যানচেস্টারে। কারণ এখানে আজ টানটান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ক্রিকেটযুদ্ধ। চিরবৈরী এ দুই প্রতিবেশী দেশের খেলা মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আকর্ষণ। সাম্প্রতিক এ দুদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে এ উত্তেজনা যেন আরো তুঙ্গে উঠেছে। আর এতে ঘি ঢালছে ভারত ও পাকিস্তানের টিভি চ্যানেলের তৈরি বিজ্ঞাপন। যদিও বিশ্বকাপের মতো সবচেয়ে বড় আসরে ভারতের সঙ্গে কখনোই কুলিয়ে উঠতে পারেনি পাকিস্তান। এ খেলাকে কেন্দ্র করে গতকাল থেকেই পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে ম্যানচেস্টারে। ছুটির দিন, তবুও ম্যানচেস্টার শহর এশিয়ান মানুষের যেন দখলে। ভারত থেকে দর্শনার্থী এসেছেন প্রচুর। ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে ভারত-পকিস্তানের ব্রিটিশ সমর্থকরা ম্যানচেস্টারে এসেছেন শুক্রবার বিকেলেই। হোটেলগুলোতে জায়গা নেই, পানশালাগুলো ভর্তি। ম্যানচেস্টারে আজকের এই খেলাটির উত্তেজনা এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। দুই দেশের সমর্থকদের উদ্দেশেই তিনি এই আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ খেলছে। কোটি কোটি দর্শকের সামনে তারা খেলছে। ক্রিকেটবিশ্বে যা সব থেকে বড় বিষয়’। তিনি বলেছেন ‘এটা যুদ্ধ নয়, অতএব শান্ত থাকুন’। দুই দেশের সমর্থকদের কাছেই তিনি আবেদন রেখেছেন, এটাকে যেন সমর্থকরা খেলা হিসেবে দেখেন, যুদ্ধ হিসেবে নয়। তবে বৃষ্টি শেষ পর্যন্ত এ উত্তজনায় পানি ঢেলে দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। কেননা ম্যানচেস্টারের আকাশ গতকালও ছিল মেঘে ঢাকা। সারাদিন বৃষ্টি ছিল। আবহাওয়ার পূর্বাভাসে আজও বৃষ্টি হবে। এ অবস্থায় খেলা আদৌ হবে কি-না, তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আবহাওয়ার কারণে খেলা না হলে এই শহরে যারা এসেছেন, তাদের হতাশাটা হবে আরও ব্যাপক। এমনিতেই এ খেলার টিকেট অনেক আগেই ফুরিয়ে গেছে। চড়া মূল্যে সমর্থকরা টিকেট সংগ্রহ করেছেন অনেকেই। এমনকি ২৫০০ পাউন্ড মূল্যেও টিকেট কিনেছেন একজন সমর্থক। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে খেলা না হলে তাদের যেমন বিফল মনোরথে স্টেডিয়াম ত্যাগ করতে হবে, ঠিক তেমনি আইসিসিরও মাথায় হাত পড়বে। কারণ সবচেয়ে আকর্ষণীয় এ ম্যাচটি ঘিরে আইসিসিরও ব্যাপক বাণিজ্য থাকে।