ঢাকা ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ২৩ মে ২০২৬
ঢাকা ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ২৩ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

ব্রিটেনে স্প্রিং ও সামার টাইম : উৎসব আর সৌন্দর্যের মাখামাখি

প্রকাশিত: ২২ জুন ২০১৮, ০৫:৪৭ পিএম

ব্রিটেনে স্প্রিং ও সামার টাইম : উৎসব আর সৌন্দর্যের মাখামাখি
বহাওয়া পরিবর্তনের সাথে সাথে ব্রিটেনে  কর্মজীবন  ও কর্মচাঞ্চল্যে মোটাদাগে পরিবর্তন না আসলেও  ব্রিটেনের আবহাওয়া  এখানের  সামাজিক  সাংস্কৃতিক কর্মকান্ডে  প্রভাব ফেলে। ব্রিটেনে এখন আলো ঝলমল স্প্রিং টাইম চলছে। মার্চ মাসের  শেষ রবিবার এর প্রথম প্রহরে  একঘন্টা সময় দিনে বৃদ্ধির সাথে সাথে আবহাওয়ায়-ও  বড় ধরনের পরিবর্তন আসে। মাত্র একদিন আগেও যেখানে বিকেল হলেই অন্ধকার নেমে আসতো,  স্প্রিংটাইমে  সেখানে সূর্য ডুবে বিকাল আটটার পরে। প্রকৃতিতে দেখা দেয় বসন্তের ছোঁয়া। উইনটারের  পাতাহীন গাছপালায় দ্রুত হলুদ –সবুজ পাতা গজায়।মুকুল আসে। রাস্তার চারপাশের সবুজ জাগয়ায় লাগানো হলুদ-সাদা ডেফোডিল সবুজঘাস বেধ করে ফুটে থাকে হাসিমুখে। ছোট বড় ষ্ট্রিট এর ফাঁকে ,বাড়ীর ওয়াল ঘেষে অথবা পার্কে  লাগালো চেরি ব্লোসম, ব্ল-বেলস, গোলাপ  সহ নানাজাতের ফুল ফোটার দৃশ্য  মনভালো করা উসৎব এরই অংশ হয়ে থাকে। উৎসবপ্রিয় লন্ডনবাসী মনে হয় এই সময়য়ের জন্যেই সবচেয়ে বেশী অপেক্ষায় থাকেন। পার্কে রোদপোহানো অথবা আলতো রোদে বসে বইপড়া, দলবেধেঁ আড্ডা দেয়া হয়। অনেকে উইকএন্ডে নিজের গার্ডেনে বারবাকিউ  ইত্যাদিতে আনন্দ ভাগাভাগি করে কাটান এই সময়গুলো। লেকে দেখা যায় পর্যটকদের  ভিড়। ইউরোপের  প্রকৃতিঘনিষ্ট মানুষের একটি অংশ এইসব লেকেই   ক্যানালবোর্ট এ ভাসমান বাড়ি বানিয়ে থাকেন। ফলত এই সময়  ইউরোপের একদেশ থেকে আরেক দেশে অথবা দেশের মানুষের এক শহর থেকে অন্য শহরেও সময় কাটে বেশ আনন্দে-ই। ব্রিটেন এর  অন্যতম বড় উৎসব চেলসি ফ্লাওয়ার শো , এশিয়াকার্ণিভ্যালসহ   উল্লেখযোগ্য উৎসবগুলোর আগমনে উন্মুখ থাকেন লন্ডন তথা ব্রিটেনবাসী। বাঙালিদের সবচেয়ে বড় সার্বজনীন উৎসব  বাংলা বর্ষবরণ, বৈশাখী মেলা লন্ডন, বসন্তবরণ, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, কবিতা উৎসব হয়ে থাকে সামার সময়কে সামনে রেখেই। যার শুরুটা হয় ষ্প্রিং টাইম দিয়েই। এসময়ে  কম ও বেশী দিনের স্কুল হলিডে-ও থাকে বেশী। ঠান্ডার দেশে অল্প কয়েক মাসের  রোদ আর লম্বাদিনে অনেকে দলবেঁধে  বিকেলের সময় কাটান মনোরোম ও অদ্ভূদ সৌন্দর্য়ের পার্কগুলোতে। শিশুদের উপভোগের সুযোগ সুবিধা থাকায় তাদের জন্যও সময়টি আনন্দময় উৎসবমূখর কাটে। পার্কে খেলাধুলা চলে অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশী।  এ সময় আড্ডা আর আনন্দপ্রিয় সৌখিনরা রোদপোহাতে আর  আড্ডা দিতে ভালোবাসেন। বছরের বেশীরভাগ সময়ে ঠান্ডা আর সূর্যের উত্তাপহীন ব্রিটেনে ভিটামিন ডি  ভোক্তভোগির সংখ্যা আশংকাজনক। ডাক্তারদের পরামর্শ থাকে সূর্যালোকের এই সময়টি ছোট-বড় সকলের সূর্যের উত্তাপে প্রতিদিন অন্তত কিছুটা সময় কাটানোর। লন্ডন ম্যাট অফিসের তথ্য মতে, এবছর স্প্রিং টাইম শুরু হয়েছে মার্চের  একুশ তারিখ । শেষ হবে জুনের তেইশ তারিখ। তারপরের সময়টি আরও উত্তাপের। আরও রোদউজ্জ্বল সামার সময়। একুশ জুন থেকে শুরু হয়ে চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। মূলত এই সময়ে পর্যটকদের সবচেয়ে বেশী আগমন ঘটে লন্ডনে।  সবমিলিয়ে ব্রিটেনে স্পিং টাইম থেকে সামার শেষ হবার আগ পর্যন্ত ব্রিটেনের কর্মচাঞ্চল্যে মনভালো করা আমেজ আর সৌখিনতার সকল উপকরণে ব্রিটেনকে উপলব্দি করা যায় চমৎকার ভাবে। আ নো য়া রু ল  ই স লা ম  অ ভি; কবি,সাংবাদিক