ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

বিমানের ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট চালু রাখার দাবী জানিয়েছে নেবট্রা

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ এএম

বিমানের ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট চালু রাখার দাবী জানিয়েছে নেবট্রা
নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (নেবট্রা) বিমানের ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধ ঘোষণার প্রতিবাদ এবং নিয়মিত ফ্লাইটসমুহ অব্যাহত রাখার দাবী জানিয়েছে l উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী মার্চ থেকে রুটটি বন্ধের ঘোষণা দিয়েছে । গত ৬ জানুয়ারী মঙ্গলবার লিভারপুল শহরের ঐতিহাসিক আব্দুল্লাহ কোইললিয়াম সেন্টারে নেবট্রার সমাবেশে প্রায় সকল বক্তা বাংলাদেশ সরকার ও বিমানের এই গণবিরোধী সিদ্ধান্তের সমালোচনা করেন এবং অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তনের তাগাদা দেন । নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন নেবট্রার উপদেষ্টা ফারুক যোশী ও মোহাম্মদ জুনেদ আহমেদ,  সহ-সভাপতি শিপার আহমেদ , তৈয়বুর রহমান শ্যামল ও শাহ কাইয়ুম,  সাংগঠনিক সম্পাদক মোবাশ্বির আলী, প্রচার সম্পাদক খালেদ আহমদ, দপ্তর সম্পাদক আবুল হোসেন মামুন, সহ দপ্তর সম্পাদক আকমল হোসেন, প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মিজান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিজানুর রহমান লিটু,  সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তখলিছ মিয়া, আমিন বাবর চৌধুরী, লিয়াকত আহমেদ প্রমুখ । বক্তারা একই সাথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরিত করে সকল প্রকার বিদেশী বিমান অবতরণের সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবিও জানান । অনুষ্ঠানে লিভারপুল বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে নেবট্রা নেতৃবৃন্দকে স্বাগত জানাতে আরো উপস্থিত ছিলেন মুজাহিদুর রহমান, শফিক মিয়া, আব্দুল মন্নান, জিয়াউর রহমান রুবেল ও ক্যাপ্টেন সাগর আহমদ । নেবট্রা উপদেষ্টা মুমিন খানের সমাপনী বক্তব্য এবং নৈশভোজ অনুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে ।