ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

বিচ্ছেদের সুর লাল সবুজে

প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০৪:০১ পিএম

বিচ্ছেদের সুর লাল সবুজে
খেলা শুরুর প্রাক্কালে মাঠের অভ্যন্তরে মাশরাফিকে কমেন্টেটার যখন ‘ফাইনাল কুয়েশ্চন’ করলেন, তখন মাশরাফির নির্বিকার উচ্চারণ, হ্যাঁ এটাই তার শেষ বিশ্বকাপ। এ প্রশ্নে তিনি কাতর হননি বিচ্ছেদ-ব্যথায়, দর্শকদেরও যেন বুঝতে দেননি তার বেদনার চিহ্নটুকু। মাশরাফি মুর্তজার এই শেষ ম্যাচের কথা বলতে গিয়েই কমেন্টেটর বক্স থেকে বারবার উচ্চারিত হয়েছে তার নাম। ভালো অধিনায়ক, দক্ষ নেতৃত্ব প্রভৃতি শব্দে বিশেষায়িত হয়েছেন মাশরাফি বারবার। আগের দিন মাশরাফি সাংবাদিকদের মুখোমুখি হননি। অথচ তার সঙ্গে সাংবাদিকদের এক প্রাণস্পর্শি সম্পর্ক আছে বলেই জানে মিডিয়ার সবাই। খুবই স্বাভাবিক বিচ্ছেদ-বেদনা। শত-সহ¯্র দিনের উচ্ছ¡াস-উল্লাস আর বাংলার আকাশস্পর্শি ক্যারিয়ার ছেড়ে অবসর নেয়া ব্যথায় তো কাতর হবেনই মাশরাফি। সেই বেদনা আড়াল করেই আগের দিন গুটিয়ে রেখেছিলেন নিজেকে। বেদনা নিয়েই মাঠে নেমেছেন মাশরাফি তার দল নিয়ে, বেদনায় কাতর হননি তিনি, বোলিং কিংবা ব্যাটিং ছিল সেই চিরচেনা মাশরাফির মতই। বেদনা কিংবা হতাশা তাকে গ্রাস করতে পারেনি এতটুকুও। টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা খুব একটা ভালো হয়নি। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ অস্বস্তিতেই ছিল তারা। দুটো দলই খেলেছে যেন অজানা এক শঙ্কায়। বিজয়ের দুর্নিবার আকাক্সক্ষায়। প্রথম ইনিংসে বাংলাদেশকে চাপের মাঝে রেখেই খেলেছে পাকিস্তানিরা। বাংলাদেশি দর্শকদের প্রত্যাশার চেয়ে বেশি রান বাগিয়ে নেয় সরফরাজের দল। কিন্তু তবুও ৩১৫ রান করতে গিয়ে টাইগারদের কাছে তাদের হারাতে হয়েছে ৯ উইকেট। মোস্তাফিজ এ খেলায়ও তার কৃতিত্বটুকু রাখলেন, নিয়ে নিলেন ৫ উইকেট, গত খেলার মতই। গতকাল লর্ডস কানায় কানায় পূর্ণ হয়নি ঠিকই। ক্রিকেট পাগল দুটো দেশেরই দর্শক উপস্থিতি অন্যান্য ম্যাচের মতো ছিল না। কিন্তু তবুও হাজার হাজার টাইগার সমর্থকদের উপস্থিতিতে কেঁপেছে গ্যালারি। সাকিবের বারবার করা চারে সেই চিরাচরিত বাংলাদেশ উচ্চারণ প্রাণিত করেছে টাইগারদের। লাল সবুজের মেলা বসেছিল কাল গ্যালারিতে। শিশু-কিশোরদের নিয়ে পারিবারিক বিনোদনে ছিল সেই উচ্চারণ, গর্বিত উচ্চারণ। বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কারো নেই কোনো খেদ, নেই কোনো অতৃপ্তি কারো। আছে শুধুই গর্বিত উচ্চারণ। এই গর্বিত উচ্চারণেই হাজার হাজার উচ্চকিত আর উচ্ছ¡সিত দর্শকদের উপস্থিতিতে বিচ্ছেদ হচ্ছে আমাদের মাশরাফির, গতকাল লর্ডসে।