ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

বাংলাদেশ সেন্টার লন্ডন বাঁচাতে নজিরবিহীন ঐক্যবদ্ধ কমিউনিটি

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ এএম

বাংলাদেশ সেন্টার লন্ডন বাঁচাতে নজিরবিহীন ঐক্যবদ্ধ কমিউনিটি
বাংলাদেশ সেন্টার লন্ডনের চলমান সাংবিধানিক, প্রশাসনিক ও গণতান্ত্রিক সংকট নিয়ে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশনের উদ্যোগে 'দ্য পাবলিক ইনকোয়ারি' শিরোনামে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বাংলাদেশিদের স্মারক প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার লন্ডনের প্রাতিষ্ঠানিক অচলাবস্থা, গণতান্ত্রিক জবাবদিহিতার ঘাটতি, কমিউনিটির সংখ্যাগরিষ্ঠ অংশকে বাদ দিয়ে অপ্রাতিষ্ঠানিক বৈষম্যমূলক আচরণ ও যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনা ইত্যাদি  নিয়ে কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া, ক্ষোভ ও উদ্বেগের প্রেক্ষিতেই এই সভা আহ্বান করা হয়। সোমবার ২২ ডিসেম্বর পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে বিশিষ্ট  কমিউনিটি সংগঠক আবদুল শুকুর খালিসদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি সংগঠক সিরাজ হক। প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার ও বাংলাদেশ সেন্টার লন্ডনের চেয়ারম্যান আবিদা ইসলাম। সভায় যুক্তরাজ্যের বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটির বিভিন্ন শাখার পেশাজীবী, প্রবীণ ব্যক্তিত্ব, সংগঠক ও তরুণ প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ অংশগ্রহণ করেন। সম্পূর্ণ অরাজনৈতিক ও নির্দলীয় সভার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ সেন্টার লন্ডনের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির সার্বিক কল্যাণার্থে একটি যুগোপযোগী, বাস্তবসম্মত ও কার্যকর পথনির্দেশনা ও রূপরেখা নির্ধারণ করা। বাংলাদেশ সেন্টার লন্ডনের সদ্য বিলুপ্ত কমিটিসহ সকল সদস্যকে আনুষ্ঠানিকভাবে সভায় আমন্ত্রণ জানানো হয়। সভায় সংশ্লিষ্ট সকল পক্ষকে উন্মুক্তভাবে তাদের তথ্য ও মতামত উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। প্রধান অতিথি যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার ও বাংলাদেশ সেন্টার লন্ডনের চেয়ারম্যান আবিদা ইসলাম বাংলাদেশ সেন্টারের বর্তমান কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে নিশ্চিত করে বলেন, ‘পদাধিকার বলে বাংলাদেশ সেন্টারের সভাপতি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। এখন থেকে ব্যাংক অ্যাকাউন্টসহ এই চ্যারিটি প্রতিষ্ঠানের অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু করা হবে।' তিনি দ্রুত সময়ের মধ্যে ব্যাংক সংক্রান্ত কাগজপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সংগঠনের কাছে হস্তান্তরের জন্য প্রতিষ্ঠানের সেক্রেটারি দেলোয়ার হোসেনকে অনুরোধ জানান। প্রধান অতিথি বলেন, ‘শিগগিরই বাংলাদেশ সেন্টারের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।‘ আবিদা ইসলাম বলেন, ‘একটি বিশেষ মহল বছরের পর বছর বাংলাদেশ সেন্টারের সদস্যপদ বন্ধ করে রেখেছিল। আবার তাদের ইচ্ছেমতো অনুগতদের অন্তর্ভুক্ত করেছিল। আমাদের পর্যবেক্ষণ মতে—বর্তমান ত্রুটিপূর্ণ সদস্য তালিকা 'অপরিবর্তিত রেখে' অবাধ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের পূর্বে প্রতিষ্ঠানে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।‘ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশনের পক্ষে আবদুল শুকুর খালিসদার জনাকীর্ণ সভায় একটি আনুষ্ঠানিক প্রস্তাবনা উত্থাপন করেন। প্রস্তাবনায় অন্যতম দাবিসমূহ হলো—অবিলম্বে বাংলাদেশ সেন্টারের চেয়ারের নেতৃত্বে অ্যাকশন মিটিং আহ্বান, সদস্যপদ উন্মুক্তকরণ (ক্যাপ/সীমা ব্যতীত), উপদেষ্টা পরিষদ এবং টাস্ক ফোর্স গঠন, প্রতিষ্ঠানের সম্পদ ও আর্থিক ব্যবস্থাপনার তত্ত্বাবধান, স্বাধীন এবং নিরপেক্ষ অডিট টিম গঠন। সভায় অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠানের নানা অনিয়ম, কর্মকর্তাদের অসদাচরণ, কমিউনিটি সংগঠনকে ব্যক্তি ও গোষ্ঠীয় বলয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন-ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স -এর সাবেক প্রেসিডেন্ট শাহাগীর বখত ফারুক ও বর্তমান সভাপতি  রফিক হায়দার, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট এম. এ. মুনিম, ওবিই , গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল -এর প্রেসিডেন্ট ব্যারিস্টার আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ ও সাবেক স্পিকার খালেদ উদ্দিন আহমেদ, গণমাধ্যম সম্প্রচারক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট ড. জাকির খান, বাংলাদেশ সেন্টার লন্ডনের স্থায়ী সদস্য মারুফ চৌধুরী ও ওহিদ উদ্দিন, লাইফ মেম্বার শাহাব উদ্দিন (চঞ্চল) প্রমুখ। দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে একটি লিখিত প্রস্তাব (রেজল্যুশন) গ্রহণ করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়ে বাংলাদেশ হাইকমিশনারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আয়োজক সংগঠন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশনের পক্ষ থেকে সিরাজ হক সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই মতবিনিয়ম (দ্য পাবলিক ইনকোয়ারি) সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সফল হয়েছে। এবং আমরা আবারও প্রমাণ করেছি—ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে সক্ষম।