ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে

বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের ষষ্ঠ ক্রীড়া মেলা ২৭ আগস্ট  স্মল হিথ পার্কে 

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ০৪:১৬ এএম

বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের ষষ্ঠ ক্রীড়া মেলা ২৭ আগস্ট  স্মল হিথ পার্কে 
২০১০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসি ‘দেহ-মনের সুস্থতা ক্রীড়া’ শ্লোগানকে ধারণসহ দেশ-বিদেশে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। শুরু থেকে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামকে আন্তর্জাতিককরণে সবচেয়ে বেশী ভুমিকা রাখে। মুলত আমাদের আন্দোলনসহ নানান কার্যক্রম এ সফলতা এনেছে। এ সফলতায় ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটি, সাংবাদিক, গণমাধ্যমের অবদান সফলতার অগ্রভাগের থাকবে আজীবন। বর্তমানে ঐ স্টেডিয়ামে একটি গ্যালারীর নাম ‘প্রবাসী গ্যালারি’ নামকরণে আমাদের আন্দোলন চলমান। এ আন্দোলনেও আপনাদের সহযোগিতা চাই। অতীতে বার্মিংহামে একসাথে নয়টি শহরের পারস্পরিক বন্ধুত্বের সেতু বন্ধনে টুর্ণামেন্ট, বার্মিংহাম সংবাদকর্মী বনাম লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল ম্যাচ আয়োজন সহ দেশের ক্রীড়া এবং গৌরবের অর্জনে আনন্দসভা করে থাকে। এবারও আমাদের আয়োজনের অন্যতম আকর্ষণ বার্মিংহাম বাংলাদেশ সহকারি হাইকমিশন বনাম লন্ডন বাংলা প্রেসক্লাবের মধ্যে জাতীয় খেলা হাডুডু এর আয়োজন রয়েছে। ব্রিটেনের নতুন প্রজন্মকে বাংলাদেশের গ্রামীন খেলাধুলার সাথে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসি আয়োজন করছে ক্রীড়া মেলা ২০২৩। আগামী ২৭ আগস্ট ২০২৩, রোববার ঐতিহাসিক স্মল হিথ পার্কে ষষ্ঠ বারের মতো ‘ক্রীড়া মেলা’ অনুষ্ঠিত হবে। পরপর পাঁচ বার সফলতার পর এবারে সোনালী ষষ্ঠ ক্রীড়ামেলা ২০২৩ আরও বাপক পরিসরে ও সফলতার লক্ষ্যে বরাবরের মতো সবার সহযোগিতা কামনা করা হয়েছে। বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের বিলুপ্ত ও বিলুপ্ত-প্রায় ঐতিহ্যের অনেক খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের পুনঃপ্রচলন ও সেসবের প্রতি আগ্রহ জাগাতে চায়  এ সংগঠন। যে কোনো বয়সের যে কেউ নিজেদের পছন্দমত এক বা একাধিক খেলায় অংশ গ্রহণ করার সুযোগ রয়েছে। খেলাগুলোর মধ্যে রয়েছে: কাবাডি, কানামাছি, মোরগের লড়াই, বিস্কুট দৌড়, সুই-সুতা দৌড়, হাড়ি় ভাঙ্গা, চেয়ার দৌড়, দৌড়, বালিশ দৌড়, মার্বেল দৌড়, লুডু, দড়ি লাফ প্রভৃতি। সবগুলো খেলাতেই কোন ধরণের এন্ট্রি ফি ছাড়া অংশগ্রহণের সুযোগ রয়েছে। খাবারের স্টল সহ নানান রকমের স্টল থাকার পাশাপাশি শিশুদের জন্য বাউন্সি ক্যাসল, রাইড সহ সফট প্লে খেলার সুযোগ থাকবে। তাছাড়া খেলার ফাঁকে ফাঁকে ব্রিটেনের শিল্পীরা গান পরিবেশন সহ শৈশবের ছড়া এবং কবিতা পাঠ করার সবার সুযোগ রয়েছে। প্রতিটি খেলায় বিজয়ীদের আকর্ষণীয় পুরষ্কারের ব্যবস্থা রয়েছে। দিনব্যাপী অর্থাৎ দুপুর ১২:৩০ মিনিট থেকে বিকাল ৮:০০টা পর্যন্ত চলবে এ উৎসব। এতে নিজেদের পছন্দমত খেলাধূলায় অংশগ্রহণ ও দিনব্যাপী আনন্দ-উৎসবে-ফূর্তিতে মেতে ওঠাসহ শৈশবের স্মৃতি ফিরে পাবার এ উৎসবটি বার্মিংহামে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্মলহিথ পার্কে অনুষ্ঠিত হবে। স্মলহিথ পার্কের ঠিকানা ই ১০ ০খখ এবং স্টল বুকিং সহ যে কোন তথ্যের জন্য যোগাযোগের নাম্বার ০৭৯৮৫২৫৬৩৯৫। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের (সিআইসি) সদস্য সচিব সাহিদুর রহমান সুহেল। বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের (সিআইসি) ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মারুফ, সদস্য বদরুল আলম ও সদস্য সৈয়দ নাদির আহমদ।