ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে

বাংলাদেশে জাতীয় নির্বাচন অনিবার্য-ইতালিতে নাগরিক সংবর্ধনায় ভিপি নূর

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৬:৩৩ এএম

বাংলাদেশে জাতীয় নির্বাচন অনিবার্য-ইতালিতে নাগরিক সংবর্ধনায়  ভিপি নূর
বর্তমানে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনিবার্য বলে মন্তব্য করেছেন ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। নির্বাচিত সরকার না এলে দেশে স্থিতিশীলতা আসবেনা, নির্বাচিত সরকার না এলে দেশে বিদেশী বিনিয়োগ আসবেনা ইতালির রাজধানী রোমে প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি। ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আরো বলেন, নির্বাচিত সরকার এলেও বর্তমান অন্তর্বতী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। ইতালির রাজধানী রোমের একটি অভিজাত রেস্তোরাঁয় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার সাংগঠনিক সম্পাদক আছনাদ উদ্দিন হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিন। এসময় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল হক নুরকে তার জন্মভূমি বরিশাল সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুলেল শুভেচছা জানান। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিয় বিশেষ অতিথিরা ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা ব্যাক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার সাধারণ সম্পাদক জানি আলম জনি, খায়রুল আমিন, আবুল হোসেন জিবন, আবির আহমেদ সবুজ, রুহুল আমিন তালুকদার, খান মুহাম্মদ আপি, সামাজিক ব্যাক্তিত্ব মোজাম্মেল হোসেন মোল্লা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলে যোগ দেন সাবেক ভিপি নুরুল হক নুর।

হালাল উপায়ে দ্রুত টাকা সঞ্চয়ের সেরা টেকনিক! 52ʙᴀɴɢʟᴀᴛᴠ

https://youtu.be/Xjnny-XqfR8