ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

বর্তমানে প্রবাসিরা বেশি চিন্তিত আছে দেশের মানুষদের নিয়ে

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২০, ০৪:৪৩ পিএম

বর্তমানে প্রবাসিরা বেশি চিন্তিত আছে দেশের মানুষদের নিয়ে

হঠাৎ করেই আমাদের ব্যস্ত জীবন থমকে গেছে। হাতে এখন অঢেল সময় । কাছের মানুষগুলি যাদের সাথে কখনও যোগাযোগ করার মতন সময় হতো না। আজ তাদের সকলের খোঁজ খবর নিচ্ছি দেশে কিংবা বিদেশে। নিজ পরিবারকে সময় দিচ্ছি অনেক বেশি। হঠাৎ করেই মানবতা জাগরিত হয়ে উঠলো আমাদের মাঝে। আমরা খাদ্য, অর্থ বা যে যার যার অবস্থান থেকে যেভাবে পারছি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। কিছু বাড়িওয়ালা বাড়ি ভাড়া মওকুফ করে দিচ্ছেন এই দুর্দিনে, মূল্য হ্রাস দিচ্ছেন বড় বড় কোম্পানিগুলো।

হঠাৎ করেই আমরা দরিদ্র ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলোকে নিয়ে অনেক বেশি চিন্তা করছি। চেষ্টা করছি সহযোগিতা করার নিজ নিজ অবস্থান থেকে। এই সময়টা আসলেই মনে রাখার মতন, কারণ এই মহামারি সৃষ্টির সেরাজীব মানুষের মধ্যে লুকিয়ে থাকা মনুষ্যত্বকে জাগিয়ে তুলেছে। ইতিহাস ঘাটলে তাই দেখা যায় দুর্দিনে দুর্যোগে মানুষ থাকে মানুষেরই পাশে।

চলমান সময়ে আমরা প্রবাসিরা সবচে' বেশি চিন্তিত আমাদের দেশে থাকা স্বজনদের নিয়ে। আমরা পৃথিবীর নানা দেশে দেশে যারা থাকি উন্নত চিকিৎসা সেবা পাচ্ছি বা পাবো। দেশে আমাদের যে স্বজনেরা আছেন তাদের চিকিৎসা সেবা প্রাপ্তি নিয়ে রাতে বালিশে মাথা রাখলে অজান্তে দুচোখ বেয়ে জল নামে। শেষ ভরসা বিধাতার কাছে প্রার্থনা করে ক্লান্ত শরীর ঘুম পাড়ায়। এ চিন্তা সকল প্রবাসির সমান। কায়মনে প্রার্থনা করি আমাদের দেশের মানুষেরা ভাল থাকুক।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি খুব মনে পড়ছে- “মানুষের মধ্যে দ্বিজত্ব আছে; মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আর-এক জন্ম সকলকে নিয়ে”।

জানি অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। অনেকেই হারিয়েছেন তাদের স্বজন-বন্ধু । সব কিছুর মধ্য দিয়েই প্রকৃতি এক মহা মূল্যবান শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদের প্রতিনিয়ত। জাতি , ধর্ম ,বর্ণ সকল বিভেদ ভুলিয়ে দিয়েছে এই মরণ ব্যাধি ভাইরাস। যেখানে অপরাধ, ধর্ষণ, হত্যা, দুর্নীতি ইত্যাদি ছিল আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনাম। সেখানে আজ সহানুভূতি, ভালবাসা, সাহায্য-সহায়তা শোভা পাচ্ছে সংবাদ শিরোনামে।

সোশ্যাল মিডিয়াতে ও সংবাদ মাধ্যম গুলোতে মানবিক কাজের প্রমাণ রয়েছে। কেবল কিছু সময়ের জন্য নয়, যেন চির জাগ্রত থাকে মানুষের এই সু-বিবেক, সচেনতা, সহানুভূতি, ভালবাসা, সাহায্য-সহায়তার মানসিকতা। পরিশেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলা্মের ভাষায় বলতে চাই- "যে জাত-ধর্ম ঠুনকো এত, আজ নয় কা’ল ভাঙবে সে ত, যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ, নাই পরোয়া।"

লেখক: সানি মজুমদার, সাংগঠনিক সম্পাদক- বাংলাদেশ শিল্পী সমিতি, আবুধাবি, ইউ এ ই