ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

প্রসংগঃ পয়লা বৈশাখ

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৫:২৭ পিএম

প্রসংগঃ পয়লা বৈশাখ
শুরুতে বলে দেওয়া ভাল যে পান্তা-ইলিশের বিরোধীতা করছি বলে আমাকে ঐতিহ্যবিরোধী, সংস্কৃতিবিরোধী এবং 'বেজাত' ভাবার কারণ নেই। মধ্যযুগের কবি শেখ আব্দুল হাকিম বলেছিলেন- 'যেজন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী/ সে জন কাহার জন্ম নির্ণয় ন' জানি'। আমার কাছে বঙ্গ বাণী = বাংলার ভাষা, বাংলার কৃষ্টি-সংস্কৃতি সব কিছু। কাজেই যারা নানান ধুয়া তুলে, নানা অজুহাতে বাঙ্গালীয়ানার বিরোধীতা করে তাদের জন্ম-ইতিহাস বলা বাহুল্য। পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ বরণের দিনে পান্তা-ইলিশ খাওয়াকে বর্ষবরণের 'ট্রেডমার্ক' করার অপচেষ্টা দেখে আসছি। এটি শুধুমাত্র বাণিজ্যিক চালিয়াতি। ইলিশ এখন দুষ্প্রাপ্য মাছ হয়ে গেছে। প্রচণ্ড চাহিদা সৃষ্টি করায় ইলিশ ধরতে গিয়ে নিধন করা হচ্ছে জাটকা (৯ ইঞ্চির ছোট ইলিশ)। প্রতিবছর পহেলা বৈশাখের প্রাক্কালে বিপুল পরিমান জাটকা জব্দ ও বিনষ্ট করা হয়েছে। কী ভয়াবহ অবস্থা!!. অথচ পান্তার সাথে ইলিশভাজা বাঙ্গালী সাধারণের খাদ্যতালিকায় কখনো ছিল না। মাটির সানকিতে পান্তার সাথে কাঁচা মরিচ ও পেঁয়াজ চলে। যদিও এখন মানুষের জীবনমানের উন্নয়ন ঘটায় পান্তার তেমন প্রচলন নেই। (সিলেট অঞ্চলে পান্তাভাত প্রচলিত ছিল না। বরং অনেকে পান্তাভাতকে গরীবী হাল হিসেবে দেখতেন।) পানি মেশানো ভাতের সাথে গরম ইলিশভাজা যায় না। এটি উদ্ভট রুচি। ইদানিং আইটেম বাড়ানোর জন্য পান্তা-ইলিশের সাথে শুটকিভর্তাসহ আরো কয়েক প্রকার ভর্তার যোগ হয়েছে। রুচি ও স্বাদের দিক থেকে পান্তাভাতকে ভর্তা না বানালেও ক্ষতিবৃদ্ধি হয় না। শ্রেফ ব্যবসাবুদ্ধিতে ইলিশীয় বর্ষবরণকে বাঙালিয়ানা বলা যায় না। মাছ-ভাতের বাঙ্গালী আমরা ইলিশকে ছাড়তে পারব না। কিন্তু বর্ষবরণের নামে একদিন ইলিশ খেতে গিয়ে মাছবাজারে অনাসৃষ্টি ঘটাচ্ছি কেন? অস্বাভাবিক মূল্যে ইলিশ কিনে বাঙ্গালীয়ানা না দেখালেও চলে। ইলিশে নয়, আচার আচরণে, ভাবনা ও কর্মে বাঙ্গালীয়ানার ছাপ রাখা চাই। বাঙ্গালীর অসাম্প্রদায়িক উৎসব নববর্ষ বরণ উদযাপিত হোক আনন্দ, মিলন ও সম্প্রীতির জয়গানে। শুভ হোক নতুন বঙ্গাব্দ। সবাইকে জানাই শুভ নববর্ষ। জয় হোক বাঙ্গালীর। (সোশ্যাল মিডিয়া থেকে)