ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

প্রবাসে হৃদরোগে মারা যাচ্ছে বেশিরভাগ লোক !

প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৯, ০৮:৪৫ পিএম

প্রবাসে হৃদরোগে মারা যাচ্ছে বেশিরভাগ লোক !

সংযুক্ত আরব আমিরাতে বিডি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আমিরাতের আইন মেনে চলা, প্রবাসিদের স্বাস্থ্য সচেতনতা ও বৈধপথে টাকা প্রেরণের লক্ষে সচেতনতামুলক সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার শারজাহর একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জয় ঘোষ। সাধারণ সম্পাদক মামুন আহমেদের পরিচালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন দি ল্যাব এইড হসপিটাল, হবিগঞ্জের চেয়ারম্যান মশিউর রহমান শামীম।

এ সময় বক্তারা বলেন, একেকজন প্রবাসি একেকজন রাষ্ট্রদূত হিসেবে প্রবাসে দেশকে তুলে ধরছেন। আপনাদের কার্জকলাপের কারণে দেশের যাতে বদনাম না হয় সেদিকে লক্ষ রেখেই চলাফেরা করার পরামর্শ দেন। প্রবাসে মারামারি করে নিজেদের বদনাম না ছড়ানো, সেটা আবার সোস্যাল মিডিয়াতে প্রচার না করা এবং বৈধপথে টাকা পাঠাতে পাশের লোকদের উৎসাহিত করতেও বলা হয়। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর নিজেদের খাবারে তেল কমের খাবার খাওয়া এবং নিয়মিত শারিরিক ব্যায়াম করার পরামর্শ দেয়া হয়।

সভায় প্রধান বক্তা ছিলেন সংহতি সাহিত্য পরিষদ আমিরাত শাঁখার সভাপতি লেঃ (অব) কাজী গুলশান আরা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এবং কলেজ, রাস আল খাইমার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি আবুল বাশার, বাংলাদেশ থেকে আগত সমাজকর্মী শামছুল ইসলাম সামছু, একাত্তর টিভি আরব আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমান, সংগঠনের উপদেষ্টা মাসুক আহমেদ রুমেল সহ আরো অনেকে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন-সম্পাদক তিশা সেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আলম।

উক্ত সভায় আরো বক্তব্য রাখেন সংহতি সাহিত্য পরিষদের সিনিয়র সহসভাপতি সাইদা দিবা, কমিউনিটি নেতা আব্দুল আউয়াল, বিডি ফ্রেন্ডস ক্লাবের সহসভাপতি দরবেশ আলী, কমিউনিটি ব্যাক্তি রিয়াজ উদ্দিন রউফ, নাসির উদ্দিন, মিয়া মোহাম্মদ সিজিল, এম এস আলম তালুকদার। আরো উপস্থিত ছিলেন, সাগর, মহরম, আফজাল, আরিফ,উজ্জ্বল সহ অনেকেই।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শোকের মাস আগস্টে নিহতে জাতির পিতা এবং তাঁর পরিবারের সকলের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

[youtube]RykmRqOS6k8[/youtube]