ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

ফ্রান্সে বিয়ানীবাজারের কালাইউরা প্রবাসীদের মিলনমেলা

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ০৬:২৩ এএম

ফ্রান্সে বিয়ানীবাজারের কালাইউরা প্রবাসীদের মিলনমেলা
প্রবাসী অধ্যুষিত সিলেটের বিয়ানীবাজার উপজেলার মানুষ ছড়িয়ে আছেন বিশ্বের নানা প্রান্তে। শিকড়ের টানেই দেশ ও গ্রামের বন্ধন অটুট রাখতে প্রবাসীরা নিয়ে থাকেন নানা উদ্যোগ আর আয়োজন । তবে এবার ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন উপজেলার  কমলা-আনারস  খ্যাত ঐতিহ্যবাহী  বৃহত্তর জলঢুপের কালাইউরা গ্রামের যুক্তরাজ্য  প্রবাসীরা। ফ্রান্সে বসবাসরত নিজ গ্রামের প্রবাসীদের সাথে দেখা করতে যুক্তরাজ্য  থেকে একসাথে আসেন ১৮ জনের এক বড় বহর। ২৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ফ্রান্সের কালাইউরা একতা ফাউন্ডেশনের আয়োজনে শিল্প-সাহিত্যের নগরী প্যারিসের অদূরে লার্কনব বিএন্ডবি হলরুমে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। যা  রূপ নেয় এক আবেগঘন মিলনমেলায়। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলোর দেখা আর আলাপ-আড্ডায় সেখানে তৈরি হয় স্মৃতিময় এক পরিবেশ। একতা ফাউন্ডেশনের সভাপতি আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন লন্ডন থেকে আগত গ্রামের প্রবীণ মুরব্বি বাংলাদেশ বিমান বাহিনীর  অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট  মো. ফারুক উদ্দিন। নির্বাহী সদস্য সাংবাদিক আবু তাহের রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে  শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ছাদেক আহমদ এবং অর্থ সম্পাদক কবীর আহমদ। যুক্তরাজ্য থেকে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক আব্দুল মোনায়েম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, চ্যালেন এস এর সাউথ ইস্ট প্রতিনিধি  সাংবাদিক ফয়ছল আহমদ রুহেল, ব্যবসায়ী সাহেদুজ্জামান, সমাজকর্মী ও সংগঠক তারিকুল ইসলাম, আজিম উদ্দিন, উস্তার উদ্দিন, আব্দুল হক, আব্দুল আহাদ, নজরুল ইসলাম, কয়েছ উদ্দিন, নজরুল ইসলাম (২), ফয়ছল খান, সাহেদ আহমদ, মামুন খান, আব্দুল মান্নান খোকন, জবরুল হক এবং আল আমিন প্রমুখ। অনুষ্ঠানে একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজসেবা ও এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখায় কালাইউরা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে, মানবকল্যান সমিতি ইউকে এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে কাজ করা সংগঠন টি আলী স্যার ফাউন্ডেশনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে ওয়েলফেয়ার ট্রাষ্টের ফারুক উদ্দিন, মানব কল্যানের আব্দুল মোনায়েম ও ফাউন্ডেশনের পক্ষে ফয়ছল আহমদ রুহেল এই সম্মাননা স্মারক গ্রহন করেন। অনুষ্ঠানে ছিল শিকড়ভূমি কালাইউরা গ্রাম নিয়ে স্মৃতিচারণ, একে অপরকে শুভেচ্ছা জানানো এবং প্রীতিভোজ। অতিথিদের বিশেষ উপহার হিসেবে প্রদান করা হয় গ্রামের স্কুল, মসজিদ ও খেলার মাঠের ছবি সম্বলিত ফ্রেম। যেখানে গ্রামের প্রবাসীদের  মন পড়ে থাকে সিংহভাগ সময়। অতিথিরা জানান, এই আয়োজন শুধু পুরনো সম্পর্কের বন্ধনকে পুনরুজ্জীবিত করে থেমে থাকেনি, বরং গ্রামমুখী উন্নয়ন কর্মকাণ্ডের অনুপ্রেরণাও জুগিয়েছে। পাশাপাশি  বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা গ্রামের নবীন-প্রবীণদের মধ্যে তৈরী করেছে ঐক্যের ব্রিজ। যা আগামীতে ঐতিহ্যবাহি কালাইউরা গ্রামকে আরও আলোকিত করতে অগ্রণী ভূমিকা রাখবে। অতিথিদের অভিবাদন জানিয়ে বক্তব্য দেন একতা ফাউন্ডেশনের উপদেষ্টা শামিম উদ্দিন, খলিল উদ্দিন, খয়রুল ইসলাম, জয়নাল হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা মরহুম পারভেজ আহমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্মৃতিচারণ, আবেগ আর শিকড়ের বন্ধনে ভরপুর এই মিলনমেলা প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে এনেছিল  গ্রামবাংলার মাটির গন্ধ, মায়া ও আত্মার উষ্ণতা । আগামীতে আরও কোন একদিন এভাবে মিলিত হওয়ার প্রত্যাশা নিয়ে মধ্যরাতে  গ্রামের প্রবাসী স্বজনদের নিজ নিজ ঘরে ফেরার সময়ে, যেন সবার  মনে  ছিল অভিন্ন অনুভূতি- ‘আবার কবে দেখা ….’।