ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

প্যারিসে প্রথম বাংলাদেশী অনলাইন সুপার সুপারমার্কেট ইজিবাজার উদ্বোধন

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৪ পিএম

প্যারিসে প্রথম বাংলাদেশী অনলাইন সুপার সুপারমার্কেট  ইজিবাজার  উদ্বোধন
প্যারিসে প্রথম বাংলাদেশী অনলাইন সুপার সুপারমার্কেট  ইজিবাজারের শুভ উদ্বোধন করা হয়েছে।   ভিলিয়ার লেভেল বাণিজ্যিক এলাকায় ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের লক্ষে  সুপারমার্কেট এর যাত্রা বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার। সময় বাঁচান সাথে ইউরোও বাঁচান- এ স্লোগাণ কে সামনে রেখে ইজিবাজার এর যাত্রা শুরু হয়েছে উল্লেখ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাবর হোসেইন। তিনি বলেন ফ্রান্সের মত উন্নত দেশে যাতে বাড়তি সময় অপচয় করতে না হয়, ছুটির দিনও প্রবাসীদের নিজেদের  কাজে লাগে সে লক্ষে ইজিবাজার সপ্তাহের সাত দিন প্রবাসীদের বাসায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে। ১ আগস্ট মঙ্গলবার বিকালে স্টোরের ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক টি এম রেজা , অর্ফি স্থা ডিরেক্টর ফারুক খান , পি আর পি কাউন্সিলর শারমিন হক, বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখার সাংগঠনিক সম্পাদক জবরুল ইসলাম লিটন, বিয়ানীবাজার উপজেলা সমাজকল্যাণ সমিতির সাবেক সহ সভাপতি মনন উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক সুমন আহমদ , নজরুল চৌধুরী,শাহাদৎ হোসেইন সাইফুল,এখলাসুর রহমান,অজয় দাস ,মনন উদ্দিন,সুমা দাস, জামাল উদ্দিন,শিউলি গিয়াস সহ ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ। এসময় প্রতিষ্ঠানের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন এমসি ইনস্টিটিউটের পরিচালক বদরুল বিন হারুন। প্রতিষ্ঠানের পরিচালক আবু তাহির বলেন করোনাকালীন এ সময়ে যাবতীয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেশি সবজি , দেশি মাছ , মাংস , গ্রোসারি , মিষ্টি , কাপড় সহ সকল পণ্য সুলভ মূল্যে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি দেয়া হচ্ছে। প্রতিষ্ঠানের সফলতা ধরে রাখতে অবশ্যই সকল পণ্য শতভাগ সঠিক ওজন এবং তরতাজা পরিবেশন করা হবে। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন এমন আয়োজনের ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য বাড়তি সময় ও খরচ বাঁচবে। বাংলাদেশিদের জীবনমান ব্যাপক সহজ হবে।