ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

পাকিস্তানি নাগরিকদের ভিসা দিচ্ছে না আরব আমিরাত

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

পাকিস্তানি নাগরিকদের ভিসা দিচ্ছে না আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বর্তমানে পাকিস্তানি নাগরিকদের ভিসা দিচ্ছে না বলে জানিয়েছেন পাকিস্তানের অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব সালমান চৌধুরী। তবে তার ভাষ্য অনুযায়ী, অন্তত এখনই পাকিস্তানি পাসপোর্টের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

পাকিস্তানি দৈনিক দ্য ডন জানায়, বৃহস্পতিবার মানবাধিকার বিষয়ক সিনেট ফাংশনাল কমিটির বৈঠকে সালমান চৌধুরী এ তথ্য উপস্থাপন করেন।

তিনি বলেন, সৌদি আরব ও ইউএই এখনো “পাকিস্তানি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি। যদি নিষেধাজ্ঞা জারি হয়, তা প্রত্যাহার করা কঠিন হয়ে যাবে।”

সালমান চৌধুরী আরও জানান, বর্তমানে আরব আমিরাত কেবল নীল পাসপোর্টধারী ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অনুমোদন দিচ্ছে।

মানবাধিকারবিষয়ক সিনেট কমিটির প্রধান, সিনেটর সামিনা মমতাজ জেহরি দ্য ডন–কে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি ব্যাখ্যা করে বলেন, সংযুক্ত আরব আমিরাতে গিয়ে কিছু পাকিস্তানির অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া নিয়ে উদ্বেগের কারণেই ভিসা নীতিতে কড়াকড়ি এসেছে।

মমতাজ জেহরি আরও জানান, কমিটিকে বলা হয়েছে— “ইউএই বর্তমানে পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না। সম্প্রতি হাতে গোনা কয়েকজন অনেক চেষ্টা করে ভিসা সংগ্রহ করতে পেরেছেন।”

তবে আমিরাত দূতাবাসের এক জ্যেষ্ঠ কূটনীতিক দ্য ডন–কে বলেছেন, পাকিস্তানি নাগরিকদের ভিসায় কোনো নিষেধাজ্ঞা নেই।

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অন্যতম বড় বাণিজ্য অংশীদার হলো ইউএই, একইসঙ্গে রেমিট্যান্সের প্রধান উৎসও।

অসংখ্য পাকিস্তানি সেখানে বসবাস ও কর্মরত থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের ভিসা প্রক্রিয়ায় বিলম্ব এবং প্রত্যাখ্যানের ঘটনা বাড়ছে। গত জুলাইয়েও বহু পাকিস্তানির ভিসা বাতিল হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বিষয়টি নিয়ে ইউএই–এর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন।