ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

নিউইয়র্ক স্টেটে সেনেট এবং এসেম্বলি থেকে দুটি পৃথক সম্মাননা পেলেন সাবরিনা হোসাইন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ এএম

নিউইয়র্ক স্টেটে সেনেট এবং এসেম্বলি থেকে দুটি পৃথক সম্মাননা পেলেন সাবরিনা হোসাইন
দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের সিইও ও প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব সাবরিনা হোসাইন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটে সেনেট এবং এসেম্বলি থেকে দুটি পৃথক সম্মাননায় ভূষিত হয়েছেন। ২৭ সেপ্টেমবর শনিবার, সাবরিনা হোসাইন প্রথমে যুক্তরাষ্টের নিউইয়র্ক স্টেটে সেনেটর লুইস আর. সেপুলভেদার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ “সার্টিফিকেট অফ রিকগনিশন“ অর্জন করেন এরপর নিউইয়র্ক স্টেটে অ্যাসেম্বলির সদস্য ইউডেলকা টাপিয়ার কাছ থেকে আরও একটি বিশেষ সম্মাননা লাভ করেন। অ্যাসেম্বলি সদস্য ইউডেলকা বলেন, সাবরিনা হোসেনের অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব এবং সমাজ, ন্যায়বিচার ও ক্ষমতায়নের প্রতি তাঁর অঙ্গীকার প্রশংসনীয়। মিডিয়া, কমিউনিটি এনগেজমেন্ট এবং নারী ক্ষমতায়নে তাঁর অগ্রণী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা গুলো প্রদান করা হয়েছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রবাসী কণ্ঠস্বরকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার অবদানের কথাও উল্লেখ করা হয়েছে এতে। কাজের স্বীকৃতি স্বরুপ দুটি বিশেষ সম্মাননা পাবার পর সাবরিনা হোসাইন জানান, আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি শুধু আমার জন্য নয়, বরং আমাদের পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য। আমার কাজকে যে এত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, তা আমাকে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দিচ্ছে। তিনি আরও যোগ করে বলেন, “নারী ক্ষমতায়ন, প্রবাসীদের কণ্ঠস্বর তুলে ধরা এবং সমাজের জন্য কিছু করা এটাই সবসময় আমার মূল লক্ষ্য ছিল। এদিকে সাবরিনা হোসাইনের এ অর্জনে আনন্দ প্রকাশ করেছে যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনেরা। তারা মনে করেন, সাবরিনা হোসেনের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশি প্রবাসীদের ভূমিকা আরও সুদৃঢ় করবে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এ অর্জনে ভীষণ গর্বিত। স্বর্ণালী সিলমোহর খচিত এই বিশেষ সম্মাননা গুলো শুধু একটি রিকগনিশনই নয় বরং এটি প্রবাসী বাংলাদেশিদের সংগ্রাম, সাফল্য আর স্বপ্নের প্রতীক। সাবরিনা হোসেন নিজ প্রচেষ্টায় প্রমাণ করেছেন, প্রবাস জীবনে থেকেও মাতৃভূমির গৌরব বাড়ানো সম্ভব। এদিকে সাবরিনা হোসেনের গর্বিত পিতামাতা মনে করেন, এই স্বীকৃতিগুলো নারী ও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার মতো নেতৃত্ব আরও সামনে এলে, প্রবাসীদের কণ্ঠস্বর আন্তর্জাতিক পরিসরে আরও জোরালো হবে। উল্লেখ্য, নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার এক্সপো ২০২৫ অনুষ্টানে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন সাবরিনা হোসেন।

ভাষা শিক্ষার সুবর্ণ সুযোগ ! টাওয়ার হেমলেটসের বাসিন্দাদের জন্য 

https://youtu.be/SG7mcdHSWg0