কোরিয়াতে সুস্থ ধারার সাংবাদিকদের সংগঠন ‘কোরিয়া বাংলা প্রেসক্লাব’ আত্মপ্রকাশ করেছে। এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ওমর ফারুক হিমেল। সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন ঢাকা টাইমসের প্রতিনিধি মোহাম্মদ হানিফ।
৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় অনলাইনে এক আলোচনা সভায় এ কমিটির নাম ঘোষণা করা হয়।
সুস্থধারার সাংবাদিকতা চর্চার মাধ্যমে ‘কোরিয়া বাংলা প্রেসক্লাব’ নামের সংগঠন প্রবাসীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে। একই সঙ্গে প্রবাসে দেশের সম্মান সমুন্নত রাখতে সংগঠনটি সবসময় বদ্ধপরিকর বলে জানান সংগঠনটির সভাপতি ওমর ফারুক হিমেল।
কোরিয়ায় বাংলাদেশী কমিউনিটির কল্যাণে সংগঠনটি কাজ করবে জানিয়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ বলেন, দেশীয় সংস্কৃতি তুলে ধরতে এবং প্রবাসীদের কার্যক্রম দেশসহ বিশ্বে পৌঁছে দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে কোরিয়া বাংলা প্রেসক্লাব।
সভাপতি এবং সাধারণ সম্পাদক জানান, অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। কোরিয়ার সুস্থ ধারার সাংবাদিকতা চর্চা এবং দেশে ও প্রবাসে বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে।
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব
-
আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন
-
প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ