চলমান বন্যা পরিস্থিতির কারনে সারাদেশ এক কঠিন প্রাকৃতিক দূর্যোগের মধ্যে উপনীত হয়েছে। শুধুমাত্র বিয়ানীবাজার উপজেলাতেই প্রায় দেড় লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। দুর্যোগ কালীন এই সময়ে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে বন্যা জনিত রোগের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের নিমিত্তে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প-এর মাধ্যমে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষের চিকিৎসা সেবা প্রদান করে চলেছে।
মঙ্গলবার (২৮জুন) উপজেলার তিলপাড়া ইউনিয়নের গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রসহ সালেশ্বর এলাকার পানিবন্দী শতাধিক রোগীগনকে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প কর্তৃক ডাক্তারি পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের আর এম ও ডাঃ মোঃ মোর্শেদ আলম’র সার্বিক তত্বাবধানে এবং হাসপাতালের ডেপুটি ম্যানেজার মোঃ ওলিউর রহমানের পরিচালনায় উক্ত ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা কার্যক্রমে আন্তরিক সহযোগিতা প্রদান করেন তিলপাড়া সোস্যাল এন্ড এডুকেশনাল অর্গানাইজেশনের সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প উপজেলার প্রায় প্রতিটি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহন করেছে এবং এই লক্ষ্যে প্রতিদিনই ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
আরও পড়ুন: