ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৯:৪১ এএম

হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল

দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ মৃত্যুর সংখ্যা। গত দুই মাসেরও বেশি সময়ে প্রতিদিন গড়ে সাতজনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই রোগে। দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকা হাম নতুন করে ভয়াবহ রূপ নেওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এটিকে বড় সংকট হিসেবে দেখছেন।

এবারের মতো এত মৃত্যু ব্যাপক সংক্রমণের ঘটনা এর আগে কখনো ঘটেনি। এজন্য টিকা নিয়ে বিদায়ী অন্তর্বর্তী সরকারের অবহেলাকে সবাই দায়ী করছেন। বিশ^ব্যাপী শিশুদের নিয়ে কাজ করা সংস্থা ইউনিসেফ গত বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, টিকা সংকটের বিষয়ে তারা ১০টি বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল। শুধু তাই নয়, অন্তত পাঁচবার চিঠিও দিয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত করেনি অন্তর্বর্তী সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত মোট ৫১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৪২৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১৩ জনের।

একই সময়ে দেশে ৬২ হাজার ৫০৭ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হাজার ৪৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে হাজার ৩৭৮ জন রোগী ভর্তি আছেন।

রাজশাহী থেকে দ্রুত বিস্তার

চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম হামে মৃত্যুর ঘটনা সামনে আসে। এরপর খুব অল্প সময়ের মধ্যে সংক্রমণ দ্রুত দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। বর্তমানে প্রায় সব জেলাতেই হামের প্রভাব দেখা যাচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জানুয়ারিতে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রথম হাম শনাক্ত হয়। সেখান থেকে ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ে এবং মার্চে রাজশাহী বিভাগে বড় আকার ধারণ করে।

সংক্রমণ বৃদ্ধির পেছনে কারণ

বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি কারণে এই সংক্রমণ দ্রুত বেড়েছে। এর মধ্যে অন্যতম হলো নির্ধারিত হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থতা। ২০২৫ সালে এই কর্মসূচি না হওয়ায় বিপুলসংখ্যক শিশু টিকার বাইরে থেকে যায়।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্যমতে, দেশে প্রায় থেকে কোটি শিশু টিকার আওতার বাইরে থাকায় তারা ঝুঁকির মধ্যে ছিল।

এছাড়া হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত আলাদা ওয়ার্ড বা আইসোলেশন ব্যবস্থা না থাকায় সংক্রমণ আরও বেড়েছে। অনেক ক্ষেত্রে একই ওয়ার্ডে একাধিক রোগী রাখার কারণে ভাইরাস দ্রুত ছড়িয়েছে।

হাসপাতালগুলোতে চাপ

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ কয়েকগুণ বেড়েছে। অনেক ক্ষেত্রে রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে করে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রোগীর স্বজনরা অভিযোগ করেন, শুরুতে সাধারণ জ্বর ভেবে চিকিৎসা না নেওয়ায় অনেক ক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়ে পড়ছে।

অতীতের তুলনায় পরিস্থিতি ভয়াবহ

এক সময় দেশে হাম প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছিল। গত পাঁচ বছরে বছরে আক্রান্তের সংখ্যা ৫০০-এর নিচে ছিল। ২০২৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ১৩২ জন। কিন্তু ২০২৬ সালে হঠাৎ করেই সংক্রমণ মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

সতর্কবার্তা

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্তদের আলাদা করে চিকিৎসা এবং গণসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে তারা সতর্ক করেছেন।