ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:৫২ পিএম

প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ

রাজধানীর মান্ডায় সাত টুকরা মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত ব্যক্তির মাথাও উদ্ধার করা হয়।

সোমবার (১৮ মে) র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।

হত্যার রহস্য উদঘাটন

র‌্যাব কর্মকর্তা জানান, আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। বিকেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে।

র‌্যাব আরও জানায়, প্রথমে নিহত ব্যক্তির পরিচয় অজ্ঞাত থাকলেও মাথা উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম মুকাররম হোসেন, তিনি সৌদি প্রবাসী।

পরিকল্পিত হত্যাকাণ্ড

র‌্যাবের তথ্য অনুযায়ী, মুকাররম হোসেনের সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ককে কাজে লাগিয়ে প্রেমিকা তাকে ঢাকায় নিয়ে আসেন এবং তার বান্ধবীর বাসায় ওঠেন।

পরবর্তীতে কৌশলে তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এতে মুকাররম অচেতন হয়ে পড়লে বান্ধবী তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। এরপর তার দেহের বিভিন্ন অংশ কেটে খণ্ড খণ্ড করা হয়।

৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

র‌্যাবের দাবি অনুযায়ী, ৫ লাখ টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে প্রেমিকা ও তার বান্ধবী মিলে মুকাররম হোসেনকে ঘুমের ওষুধ খাইয়ে নির্মমভাবে হত্যা করেন। পরে মরদেহ টুকরা করে ময়লার মধ্যে ফেলে দেওয়া হয়।

গ্রেফতার ও তদন্ত অগ্রগতি

র‌্যাব আরও জানায়, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে এখনই গ্রেফতার ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না।

মরদেহ উদ্ধার ও প্রাথমিক তথ্য

এর আগে রবিবার বিকালে মুগদার মান্ডা প্রথম গলি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় খণ্ডিত সাত টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, মান্ডা আব্দুল গনি রোডের শাহনাজ ভিলার সামনে বেজমেন্টের নিচ থেকে অর্ধগলিত মরদেহের মাথাবিহীন অংশগুলো উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।