ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৯:৩৩ এএম

ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র
ব্রাজিল দল

বিশ্বকাপের ইতিহাসে সফলতম দল ব্রাজিল ২৪ বছরের খরা কাটিয়ে 'হেক্সা' তথা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে।

এর আগে যুক্তরাষ্ট্রে শেষ যেবার বিশ্বকাপ হয়েছিলো, সেই ১৯৯৪ সালে, সেবছর ব্রাজিল ২৪ বছরের খরা ঘুচিয়েছিলো। এবার কি আবারো সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে?

বিশ্বকাপ ফাইনালে যেতে হলে কোন কোন দলের বিপক্ষে খেলতে হবে দলটিকে? কোন কোন মাঠে খেলবে? কোন তারিখগুলোয় খেলবে দলটি?

বিশ্বকাপের ফিক্সচারের আলোকে এই ব্যাপারে একটি আলোচনা করা যাক।

এই বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ সি তে খেলবে। এই গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

ব্রাজিলের জন্য সুবিধার বিষয় হলো, গ্রুপের তিনটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের শহরগুলোতে।

গ্রুপ পর্বে ব্রাজিলের ম্যাচ সূচি

প্রথম ম্যাচের প্রতিপক্ষ: মরক্কো
তারিখ: ১৪ জুন, ২০২৬
ভেন্যু: নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম
সময়: ভোর চারটা (বাংলাদেশ সময়)

দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ: হাইতি
তারিখ: ২০ জুন, ২০২৬
ভেন্যু: ফিলাডেলফিয়া স্টেডিয়াম
সময়: সকাল ৬ঃ৩০ (বাংলাদেশ সময়)

তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ: স্কটল্যান্ড
তারিখ: ২৫ জুন, ২০২৬
ভেন্যু: মায়ামি স্টেডিয়াম
সময়: ভোর চারটা (বাংলাদেশ সময়)

এই বিশ্বকাপে ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে। তাদের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দলও দ্বিতীয় রাউন্ডে জায়গা পাবে।

এখন আমরা দেখি—গ্রুপে বিভিন্ন অবস্থানে শেষ করলে ব্রাজিলের সম্ভাব্য পথ কী হতে পারে।

ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হলে সম্ভাব্য পথ

দ্বিতীয় রাউন্ড (ম্যাচ ৭৬)
সম্ভাব্য প্রতিপক্ষ: গ্রুপ ‘এফ’ এর রানার্স-আপ (নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া)
তারিখ: ৩০ জুন, ২০২৬ (সকাল ৭টা, বাংলাদেশ সময়)
ভেন্যু: হিউস্টন স্টেডিয়াম, টেক্সাস

রাউন্ড অব ১৬ (ম্যাচ ৯১)
সম্ভাব্য প্রতিপক্ষ: গ্রুপ ‘ই’ বা ‘আই’ এর রানার্স-আপদের মধ্যকার জয়ী দল (জার্মানি, সেনেগাল, স্পেন)
তারিখ: ৬ জুলাই, ২০২৬ (রাত ২টা, বাংলাদেশ সময়)
ভেন্যু: নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম

কোয়ার্টার ফাইনাল (ম্যাচ ৯৯)
সম্ভাব্য প্রতিপক্ষ: ইংল্যান্ড বা মেক্সিকো
তারিখ: ১২ জুলাই, ২০২৬ (রাত ১টা, বাংলাদেশ সময়)
ভেন্যু: মায়ামি স্টেডিয়াম, ফ্লোরিডা

সেমিফাইনাল (ম্যাচ ১০২)
সম্ভাব্য প্রতিপক্ষ: আর্জেন্টিনা বা পর্তুগাল
তারিখ: ১৬ জুলাই, ২০২৬ (রাত ১টা, বাংলাদেশ সময়)
ভেন্যু: আটলান্টা স্টেডিয়াম, জর্জিয়া

ফাইনাল (ম্যাচ ১০৪)
প্রতিপক্ষ: লেফট ব্র্যাকেট থেকে আগত দল
তারিখ: ২০ জুলাই, ২০২৬ (রাত ১:০০ টা, বাংলাদেশ সময়)
ভেন্যু: নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম

ব্রাজিল রানার্স-আপ হলে সম্ভাব্য পথ

গ্রুপ ‘সি’ তে রানার্স-আপ হলে ব্রাজিল চলে যাবে বিপরীত ব্র্যাকেটে এবং শুরুতেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে।

দ্বিতীয় রাউন্ড (ম্যাচ ৭৫)
প্রতিপক্ষ: গ্রুপ এফ এর চ্যাম্পিয়ন (সম্ভাব্য নেদারল্যান্ডস)
তারিখ: পহেলা জুলাই, ২০২৬
ভেন্যু: এস্তাদিও বিবিভিএ, গুয়াদালুপে, মেক্সিকো
সময়: ভোর ৫টা (বাংলাদেশ সময়)

রাউন্ড অব ১৬ (ম্যাচ ৯০)
সম্ভাব্য প্রতিপক্ষ: মরক্কো বা দক্ষিণ কোরিয়া
তারিখ: ৪ জুলাই, ২০২৬
ভেন্যু: হিউস্টন স্টেডিয়াম
সময়: রাত ১১টা (বাংলাদেশ সময়)

কোয়ার্টার ফাইনাল (ম্যাচ ৯৭)
সম্ভাব্য প্রতিপক্ষ: ফ্রান্স/জার্মানী
তারিখ: ১০ জুলাই, ২০২৬
ভেন্যু: ফক্সবরো স্টেডিয়াম
সময়: রাত দুইটা (বাংলাদেশ সময়)

সেমিফাইনাল (ম্যাচ ১০১)
সম্ভাব্য প্রতিপক্ষ: ইংল্যান্ড, ফ্রান্স
তারিখ: ১৫ জুলাই, ২০২৬
ভেন্যু: আরলিংটন স্টেডিয়াম
সময়: রাত একটা (বাংলাদেশ সময়)

ব্রাজিল তৃতীয় হলে সম্ভাব্য পথ

গ্রুপ ‘সি’ তে তৃতীয় হয়ে সেরা আট দলের একটি হলে তাদের পথ নির্ধারণ জটিল হয়ে যায়, কারণ তৃতীয় দলগুলো ভিন্ন ভিন্ন ব্র্যাকেটে যেতে পারে।

দ্বিতীয় রাউন্ড
সম্ভাব্য প্রতিপক্ষ: মেক্সিকো, নেদারল্যান্ডস
তারিখ: পহেলা বা দোসরা জুলাই, ২০২৬
ভেন্যু: ডালাস স্টেডিয়াম বা সোফাই স্টেডিয়াম

রাউন্ড অব ১৬
সম্ভাব্য প্রতিপক্ষ: ইংল্যান্ড, বেলজিয়াম, স্পেন
তারিখ: ৬ জুলাই, ২০২৬
ভেন্যু: বিসি প্লেস বা লুমেন ফিল্ড

কোয়ার্টার ফাইনাল
সম্ভাব্য প্রতিপক্ষ: আর্জেন্টিনা বা ফ্রান্স
তারিখ: ১০ বা ১১ জুলাই, ২০২৬
ভেন্যু: জিইএইচএ ফিল্ড বা মায়ামি স্টেডিয়াম

সেমিফাইনাল
সম্ভাব্য প্রতিপক্ষ: ইংল্যান্ড, পর্তুগাল
তারিখ: ১৬ জুলাই, ২০২৬
ভেন্যু: আটালান্টা স্টেডিয়াম

ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্ন কি পূরণ হবে?

আর যদি ব্রাজিল এবারো নিজেদের স্বপ্ন পূরণ না করতে পারে, মানে সহজ করে বললে দলটি যদি বিশ্ব মঞ্চে নিজেদের ঐতিহ্যবাহী ফুটবলের জাদু দেখাতে না পারে, তাহলে কী হবে?

খালি হাতে বাড়ি ফেরার কথা এখুনি ভেবে বসবেন না যেন!

তারও আগে আছে আরো একটি সম্ভাবনা, চলুন দেখে আসি সেই গতিপথ...