ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১০:১৫ এএম

হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় এক বন্দুকধারী গুলি চালায়। পরে সিক্রেট সার্ভিস সদস্যদের সঙ্গে তার গোলাগুলি হয়। ঘটনায় ওই বন্দুকধারী নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে সিক্রেট সার্ভিসের এক বিবৃতির ভিত্তিতে এএফপি তথ্য জানিয়েছে।

গুলির ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

নিরাপত্তাচৌকিতে হামলা পাল্টা গুলি

হোয়াইট হাউসের কাছে একটি নিরাপত্তাচৌকিতে ওই বন্দুকধারী গুলি চালায়। বিবৃতিতে বলা হয়, সিক্রেট সার্ভিসের পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হওয়ার পর বন্দুকধারীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিএনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, পেনসিলভানিয়া অ্যাভিনিউ সেভেন্টিনথ স্ট্রিট নর্থওয়েস্টের সংযোগস্থলের কাছে এই ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, একজন ব্যক্তি গুলি ছুড়ছেনএমন তথ্য পেয়ে সিক্রেট সার্ভিসের সদস্যরা সেখানে গেলে গোলাগুলির সূত্রপাত হয়।

গুলির শব্দ, সঙ্গে সঙ্গে লকডাউন

ঘটনাস্থলের কাছাকাছি থাকা সিএনএনএর সাংবাদিকরা একাধিক রাউন্ড গুলির শব্দ শুনেছেন। এরপরই এলাকাটিতে লকডাউন জারি করা হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেয় সিক্রেট সার্ভিস।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। সময় নর্থ লনে অবস্থানরত সাংবাদিকদের দ্রুত হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তাকর্মীরা তখনগুলি চলছে, নিচু হোনবলে সতর্ক করতে থাকেন। ভেতরে থাকা সাংবাদিকদের নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়।

ঘটনার পর রাইফেল হাতে সিক্রেট সার্ভিসের এজেন্টরা নর্থ লনে অবস্থান নেন এবং প্রেস ব্রিফিং রুম বন্ধ করে দেন। পরে ইস্টার্ন টাইম (ET) সন্ধ্যা পৌনে সাতটার পর লকডাউন তুলে নেওয়া হয়।

ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউসেই অবস্থান করছেন। বিষয়ে প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউস, DC Metropolitan Police এবং DC Fire and EMS Department–এর সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন

FBI-এর প্রতিক্রিয়া

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে FBI Director কাশ প্যাটেল বলেন, ‘হোয়াইট হাউস প্রাঙ্গণের কাছে গুলি চলার পর আমাদের সদস্যরা ঘটনাস্থলে আছেন। তাঁরা সিক্রেট সার্ভিসকে সহায়তা করছেন। পরিস্থিতি অনুযায়ী আমরা সাধারণ মানুষকে হালনাগাদ তথ্য জানাতে থাকব।

সাংবাদিকের ভিডিওতে গুলির মুহূর্ত

একই প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেছেন ABC Newsএর প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা সেলিনা ওয়াং। ভিডিওতে গুলির সময়কার পরিস্থিতি ধরা পড়ে। তখন তিনি মাথা নিচু করে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন।

ওই পোস্টে সেলিনা লিখেছেন, ‘আমি হোয়াইট হাউসের নর্থ লনে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য আইফোনে ভিডিও করছিলাম। ঠিক তখনই আমরা গুলির শব্দ শুনতে পাই। মনে হচ্ছিল, একসঙ্গে অনেক গুলি ছোড়া হচ্ছে। এরপর নিরাপত্তাকর্মীরা আমাদের দৌড়ে প্রেস ব্রিফিং রুমে যেতে বলেন। আমরা এখন সেখানেই আছি।

এক মাসের মধ্যে একাধিক গুলির ঘটনা

এর আগে মে হোয়াইট হাউসের কাছে সশস্ত্র একসন্দেহজনকব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিস সদস্যদের গোলাগুলি হয়েছিল।

ওই ব্যক্তি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন। পরে সিক্রেট সার্ভিসের গুলিতে তিনি আহত হন।

এরও আগে ২৬ এপ্রিল ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ চলাকালে গুলির ঘটনা ঘটে। এক মাস না পেরোতেই আবারও একই ধরনের ঘটনা ঘটল। আগের ঘটনাতেও গুলি চলার সময় সাংবাদিক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মাথা নিচু করে আশ্রয় নেন।

প্রধান সন্দেহভাজনের তথ্য

সেই ঘটনার প্রধান সন্দেহভাজন ছিলেন কোল টমাস অ্যালেন। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, তিনি হাতে শটগান নিয়ে দৌড়ে একটি নিরাপত্তাচৌকি অতিক্রম করেন। সময় পিছু ধাওয়া করা সিক্রেট সার্ভিস এজেন্টদের সঙ্গে তার গুলি বিনিময় হয়। ট্রাম্পকে হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হলেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।