ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

ট্রাম্পের শপথে আমন্ত্রণ জানানো হয়নি মোদিকে, কারণ কী

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ এএম

ট্রাম্পের শপথে আমন্ত্রণ জানানো হয়নি মোদিকে, কারণ কী
আগামী সোমবার (২০ জানুয়ারি ২০২৫) দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবারই প্রথমবার রীতি ভেঙে কয়েকজন বিশ্বনেতাকে নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। যার মধ্যে আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এল সাদভাদরের প্রেসিডেন্ট নাঈব বুকেলে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া এ তালিকায় আছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোও। তবে ট্রাম্পের কাছের মানুষ হিসেবে পরিচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পাননি। তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তিকে এ ব্যাপারে প্রশ্ন করেছিল সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। জবাবে তিনি বলেছেন, “কাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই তালিকা দেখিনি। তবে আমি জানি পরবর্তী জাতীয় নিরাপত্তা পরামর্শক হতে যাচ্ছেন মাইক ওয়াল্টজ। তিনি প্রতিনিধি পরিষদে ভারতীয় রাজনৈতিক সমিতির চেয়ারম্যান। মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনিত করেছেন ট্রাম্প। তিনি খুব সম্ভবত এ দায়িত্ব পেতে যাচ্ছেন। যিনি ভারত-যুক্তরাষ্ট্র সামরিক-কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার জন্য আইন উত্থাপন করেছিলেন। তারা এ দুই দেশের সম্পর্কের বড় চিয়ারলিডার।” এই কূটনীতিক জানান, তার মতে এখন কারা শপথ অনুষ্ঠানে যাচ্ছেন, সেটি খুব বড় কোনো ইস্যু নয়। বিশেষ করে মোদির জন্য। কারণ তিনি ট্রাম্পের সঙ্গে খুব শিগগিরই দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা তার। তিনি বলেন, “আমার আত্মবিশ্বাস আছে ট্রাম্প শপথ নেওয়ার খুব কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী মোদি দ্বিপক্ষীয় বৈঠক করতে যাবেন। এছাড়া ভারত এ বছর কোয়াড সম্মেলন আয়োজন করবে। আমি আশা করছি, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম বছরে ভারতে আসবেন। এ দুটি বিষয় বিশেষভাবে ঐতিহাসিক হবে।” এদিকে সংবাদমাধ্যম এমএসএন জানিয়েছে, জয়শঙ্কর যে আমন্ত্রণের ভিত্তিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন, সেটি কী মোদিকে নাকি জয়শঙ্করকে পাঠানো হয়েছে— এ বিষয়টি নিশ্চিত করেননি ভারতীয় সরকারি কর্মকর্তারা।

গা*জা*য় ঘরবাড়ি বানিয়ে দিবে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।  52ʙᴀɴɢʟᴀᴛᴠ

https://youtu.be/lNmSSAdWZtk