ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

চকলেট চাইলেন কামাল মজুমদার, পলকের আইনজীবীর প্রশ্ন, ‘আর কত রিমান্ড’

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম

চকলেট চাইলেন কামাল মজুমদার, পলকের আইনজীবীর প্রশ্ন, ‘আর কত রিমান্ড’
মিরপুর থানার পৃথক দুই হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে। এছাড়া হত্যাচেষ্টার এক মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান ও সাবেক ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার (২২ জানুয়ারি ২০২৫) সকালে কামাল মজুমদারসহ সাবেক কয়েকজন এমপি-মন্ত্রীকে কারাগার থেকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। এরপর হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দ্বিতীয় তলার ২৭ নম্বর আদালতে তোলা হয়। এরপর সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মিরপুর থানার দুইটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানির এক ফাঁকে কাঠগড়ায় দাঁড়ানো কামাল আহমেদ মজুমদার এক পাশে গিয়ে তার পক্ষের এক আইনজীবীকে ডেকে চকলেট খেতে চান। কিছুক্ষণ পর শুনানির মাঝখানেই একজন আইনজীবী সাদা কাগজের ব্যাগে করে চকলেট আনেন। চকলেট দেখে কাঠগড়ার এক পাশ থেকে আরেক পাশে একপ্রকার দ্রুত এসেই ব্যাগটা নিতে যান বৃদ্ধ কামাল মজুমদার। কিন্তু বিপত্তি বাঁধে কাঠগড়ার পাশে নিরাপত্তায় কর্মরত পুলিশ সদস্যরা দেখে ফেললে। তারা চকলেট দিতে বাধা দিলে তিনি আর চকলেট নিতে পারেননি। এরপর শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইসতিয়াকের আদালত কামাল আহমেদ মজুমদারকে দুই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে পুনরায় হাজতখানায় নিয়ে যাওয়ার সময় কামাল আহমেদ মজুমদারকে চকলেট দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে কামাল আহমেদ মজুমদারের আইনজীবী আল ইমরান (মুকুল) বলেন, “কামাল আহমেদ মজুমদারের চকলেট অনেক প্রিয়। এছাড়া তার সুগার লো হয়ে যায়। এজন্য চকলেট খেতে হয়। এজন্য তিনি চকলেট চেয়েছিলেন। কিন্তু এজলাসে তো আসামিকে কিছু দেওয়ার নিয়ম নেই। পরে বিধি মোতাবেক আইনজীবীর মাধ্যমে চকলেট পৌঁছে দেওয়া হয়।” বাইরে থেকে খাবার দেওয়ার অনুমতি নেই জানিয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, “চকলেট খেতে চাওয়া বা তাকে দেওয়া হয়েছে কি না আমার জানা নেই। তবে অগোচরে দেওয়া বেআইনি। খাবার বা চকলেট খাওয়ার পর আসামির কিছু হলে তো সরকারের ওপর দায় বর্তাবে। দায়িত্বরত পুলিশ ও ডিসি প্রসিকিউশন থেকে এ বিষয়ে কঠোর হওয়া উচিত।” ‘পলক ৩৪ দিন রিমান্ডে ছিলেন, আর কতবার?’ মোহাম্মদপুর থানার এক ভ্যানচালককে হত্যাচেষ্টা মামলায় একই আদালতে জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজনের রিমান্ড শুনানি হয়। এর আগে সকালে পলকসহ অন্য আসাসিদের কারাগার থেকে একে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দ্বিতীয় তালায় ২৭ নম্বর আদালতে তোলা হয়। এরপর মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় পলক, সাদেক খান ও সলিমুল্লাহ সলুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পলক এর আগে বিভিন্ন মামলায় ৩৪ দিন রিমান্ডে ছিলেন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবী ফারাজানা ইয়াসমিন রাখি। তিনি আদালতকে বলেন, “আসামি পলকের ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এর মধ্যে ৩৪ দিন রিমান্ডে ছিলেন তিনি। একজন মানুষকে আর কতবার রিমান্ডে নেওয়া যায়? “আসামি রিমান্ডে থাকার পর অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাকে বারবার রিমান্ডে নিয়ে কোনো তথ্যউপাত্ত পাওয়া যাচ্ছে না। তাকে নিছক কারণে বার বার রিমান্ডে নেওয়া হচ্ছে৷” এসময় বিচারক বলেন, “এই মামলায় তো আর রিমান্ডে নেওয়া হয় নাই।” এসময় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, “রিমান্ড তো মাত্র শুরু হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ হত্যার ষড়যন্ত্র। গণভবনে বসে হত্যা বা হামলার নির্দেশ দিয়েছেন তারা। ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন পলক।” এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার উদাহরণ টেনে পিপি বলেন, “১৫ অগাস্টে শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলাও নয়, প্রথমে জিডি করা হয়। এই জিডির ৪ লাইন টেনে ২১ বছর পর কত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। তাই ক্রিমিনাল মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামির রিমান্ড প্রয়োজন।” শুনানি শেষে আদালত পলকসহ তিন আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানি শেষে ফের পুলিশি কড়া নিরাপত্তায় হাজতখানায় নেয়া হয় পলকসহ বাকি আসামিদের। এসময় পলককে বারবার রিমান্ডের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে কিছু বলতে চাই না।” পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়া হয় কি না জানতে চাইলা তিনি উত্তরে ‘না’ বলেন। এরপর আর কিছু বলেননি তিনি। এর আগে গত বুধবার আদালতে পলক গণমাধ্যমকে বলেন, “আমি বৈষম্যের শিকার। কারাগারে আমাকে পরিবারের সাথে ফোনে কথা বলতে দেওয়া হয় না। গাজাবাসীকে সহায়তা নিয়ে যে মানবিক আলোর বার্তা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।। 52ʙᴀɴɢʟᴀᴛᴠ https://youtu.be/lNmSSAdWZtk