ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

গোলাপগঞ্জে জাবেদ বিডি ক্লাবের ৩শতাধিক পরিবারে মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৪ জুন ২০২২, ০৭:২৭ পিএম

গোলাপগঞ্জে জাবেদ বিডি ক্লাবের ৩শতাধিক পরিবারে মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ
সিলেটের গোলাপগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ৩ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জাবেদ বিডি ক্লাব। ক্লাবের সভাপতি জাবেদ আহমদ ও সাধারণ সম্পাদক শায়েখ হোসাইনের সার্বিক সহযোগীতায় শুক্রবার উপজেলার আমুড়া ইউনিয়নের কুশিয়ারা নদীতে পানিবন্দি এবং ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছে এ সংগঠন। ২ দফায় অসহায়দের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। সকাল ১১টায় প্রথম দফায় দেড় শতাধিক মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে সাবেক ইউপি সদস্য জুবায়ের আহমদ আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। বাদ জুমআ ত্রাণ সামগ্রী বিতরণের ২য় দফায় পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে ও তরুণ সমাজকর্মী সুমন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভা আওয়ামীলী স্বেচ্ছাসেবলীগের সভাপতি মো. আনা মিয়া, শাহলালাল বাজার নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মস্তফা আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা তানিম রহমান সানি, রাশেদ আহমদ তারেক, এলাকার প্রবীণ মুরব্বি হাছন আলী, মুছব্বির আলী, সমাজসেবী কামাল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, শাহান আহমদ, যুগ্ম আহবায়ক সুহেদ আহমদ, আমুড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাহিম আহমদ, আব্দুল মুমিত প্রমুখ।