ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

গীতাঞ্জলি সম্মাননা পদক-২০১৮ পেলেন শিল্পী মুর্তজা বশীর,কবি নির্মলেন্দু গুণ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৪:৪৫ এএম

গীতাঞ্জলি সম্মাননা পদক-২০১৮ পেলেন শিল্পী মুর্তজা বশীর,কবি নির্মলেন্দু গুণ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চা ও বিকাশ কেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার চৌদ্দ বছর পূর্তি উপলক্ষ্যে তিনদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনীতে দেশের শিল্প,সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর,সাহিত্যে কবি নির্মলেন্দু গুণ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হককে গীতাঞ্জলি সম্মাননা পদক-২০১৮ করে। বরেণ্য শিক্ষাবিদ গীতাঞ্জলি'র উপদেষ্টা জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুয়ারেন লিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাহেদ চৌধুরী ও এনন টেক্সট এর পরিচালক কাজী মো. মোস্তফা সারোয়ার। গীতাঞ্জলি ললিতকলা একাডেমির চতুর্দশ বর্ষপূর্তি উৎসব আয়োজনের পৃষ্ঠপোষকতায় আছে সংস্কৃতি মন্ত্রণালয়। উত্তরাস্থ বিসিক অডিটোরিয়ামে বিকাল ৫ টায় আয়োজিত এ উৎসবের উদ্বোধনীতে জাতীয় সংগীত পরিবেশনের পরপরই স্বাগত বক্তব্য রাখেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির পরিচালক (প্রধান নির্বাহী) মাহবুব আমিন মিঠু। সম্মাননা পদকের পাশাপাশি সম্মাননা অর্থ ২৫,০০০ টাকার চেক তিন গুণীর হাতে তুলে দেন স্পন্সরকারী প্রতিষ্ঠান হুয়ারেন লিলেন গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক সাহেদ চৌধুরী ও টেক্স এর পরিচালক কাজী মো. মোস্তফা সারোয়ার। আলোচনা ও পদক প্রদানের পর গীতাঞ্জলি শিল্পীদের বর্ণাঢ্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। উল্লেখ্য গীতাঞ্জলি শুদ্ধ সংস্কৃতি চর্চা ও বিকাশে গত ১৫ বছর ধরে সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের শিল্প,সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠা সাল ২০০৪ থেকে গীতাঞ্জলি সম্মাননা পদক প্রদান করে আসছে। উৎসব সভাপতি দেশ বরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে আগামীকাল ২য় দিন ২৭ অক্টোবর শনিবার ও সমাপনী দিন ২ নভেম্বর আয়োজনে সকলকে আমন্ত্রণ জানান। সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, বার্ষিক পুরস্কার বিতরণী ও মঞ্চ নাটক প্রদর্শনীর উৎসবের ২য় দিন ২৭ অক্টোবর শনিবার জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান প্রধান অতিথি ও বিশেষ অতিথি নাট্যজন রামেন্দু মজুমদার, বাংলাদেশ কর্ম কমিশন সচিব আকতারী মমতাজ এবং গোল্ডেন ড্রিমস এসোসিয়েশন চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত থাকবেন। ৩য় দিন ২ নভেম্বর শুক্রবার শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীর জীবন ও কর্মের উপর নির্মিত মঞ্চ নাটক,নাট্যদল থিয়েটার অঙ্গন প্রযোজনা-১০'মুনীর চৌধুরী' রচনা ও নির্দেশনা প্রবীর দত্ত প্রদর্শীত হবে।