ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

গাজায় বিমান হামলায় ৪৫ জন হত্যা পর আবার যুদ্ধবিরতি নাটক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১০:৩১ এএম

গাজায় বিমান হামলায় ৪৫ জন হত্যা পর আবার যুদ্ধবিরতি নাটক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের দাবি, রোববার সকালে রাফায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। ওই সময় ইসরায়েলের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষ বাধে, তখনও দুই ইসরায়েলি সেনা নিহত হয়।

তবে হামাস জানিয়েছে, রাফার সংঘর্ষ সম্পর্কে তারা কিছুই জানে না। তা সত্ত্বেও ইসরায়েল গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায়।

দিনের শেষ দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, “রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় ধারাবাহিক হামলার পর, প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে—যা হামাস ভঙ্গ করেছিল।”

গত সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কিন্তু তবুও প্রায় প্রতিদিনই গাজার মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির পরও এসব হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার দখলদার ইসরায়েলের সরকার ঘোষণা দিয়েছিল, গাজায় তারা ত্রাণ সরবরাহ বন্ধ করবে। তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি তারা।