ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

কানাডাবাসী কমিউনিটি সংগঠক ময়নুল ইসলাম লিটন যুক্তরাষ্ট্রে সংবর্ধিত

প্রকাশিত: ০২ আগস্ট ২০১৯, ০৩:২৩ এএম

কানাডাবাসী কমিউনিটি সংগঠক ময়নুল ইসলাম লিটন যুক্তরাষ্ট্রে সংবর্ধিত
২৯ জুলাই রবিবার  কানাডাস্থ কুইবেক বিয়ানীবাজার সমিতির সভাপতি, বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক  সমাজসেবী ময়নুল ইসলাম এর সাথে নিউ ইয়র্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নব গঠিত  কমিউনিটি সংগঠন ‘সম্প্রীতি'র উদ্যোগে নিউ ইয়র্কের রোজ বেঙ্গল রেষ্টুরেন্টে  ‘মিট উইথ ময়নুল’  শিরোনামের   অনুষ্ঠানে নিউ ইয়র্কে বসবাসরত  বিয়ানীবাজারবাসীর সরব উপস্থিতি ছিলো। বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুছ টিটুর সভাপতিত্বে এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি  ছিলেন নিউ ইয়র্কস্থ জালালাবাদ এসোসিয়েশনের  সভাপতি বদরুল হোসেন খাঁন। বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্কস্থ বিয়ানীবাজার সোসাইটির সভাপতি মোস্তফা কামাল, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাষ্টি বোর্ড মেম্বার কমিউনিটিনেতা একলিমুজ্জামান নুনু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়নুল ইসলাম ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুন নুর। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের  বক্তব্য ও স্মৃতিচারণে   প্রকাশ পেয়েছে  বিয়ানীবাজারের মাটি ও মানুষের  আলোকিত  কর্মকান্ড, সমস্যা ও সম্ভাবনার কথামালা। বাংলাদেশ, কানাডা ও নিউ ইয়র্কের  বসবাসরত বিয়ানীবাজারবাসীর পারস্পরিক  মেলবন্ধনে  সামাজিক সাংস্কৃতিক জাগরণে ভালো কিছু করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে। ‘মিট উইথ ময়নুল’ এ  প্রবীনদের কন্ঠে  প্রকাশ পেয়েছে  নানামূখি প্রতিকুলতাকে পাশ কাঠিয়ে দেশের বর্তমান ও ভবিষ্যত  তরুণসমাজকে সোনালী সূর্যোদয়ের পথে তুলে আনার তাগিদ। সাবেক ছাত্রনেতারা  স্মৃতিচারণ করেছেন  আশির দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন ও নব্বইয়ের দশকের বিয়ানীবাজারের ছাত্ররাজনীতির সোনালী সময়ে সমাজবান্ধব কাজগুলোর। সংবর্ধিত অতিথি ময়নুল ইসলাম সকলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,  ছাত্র রাজনীতির  থেকে মানুষের কল্যাণে কিছু করার যে প্রয়াস ছিল  তা এখনো অব্যাহত রেখেছি। আগামীতে নিজ অঞ্চলের মানুষের  কল্যাণে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করছি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র  কৃষকলীগের সভাপতি হাজী নিজাম উদ্দিন, কমিউনিটি নেতা ফখর উদ্দিন,নিউ ইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু, বিয়ানীবাজার সোসাইটির সাবেক সহসভাপতি গীতিকার গৌছ খান, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সাবেক প্রভাষক জালাল আহমেদ, বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক প্রভাষক কামাল চৌধুরী, সাবেক  ছাত্রনেতা আব্দুল মুছব্বির, বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফারুকুল হক,আব্দুল খালিক মায়ন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হেলিম উদ্দিন, শহীদ মনু মিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রশীদ তুলন ও মাহবুব আহমেদ। মাথিউরা সমিতির সাধারণ সম্পাদক কমর উদ্দিন, শহীদ নাহিদ ফাউন্ডেশনের সভাপতি ফজলে রাব্বী সেবুল, এবিটিভি ও বিয়ানীবাজার নিউজ  টুয়েন্টি ফোর ডট কম এর পরিচালক আব্দুল আহাদ, শহীদ নাহিদ ফাউন্ডেশনের সহ সভাপতি আমিন উদ্দিন, সাবেক যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, শিপলু আহমদ, ইসমাইল হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুব সম্পাদক আব্দুল হাদী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাজসেবা সম্পাদক জুয়েল আহমদ, নিউ ইয়র্ক ষ্টেট যুবলীগের আহ্বায়ক রেজাউল আলম অপু, নিউ ইয়র্ক সিটি যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই আয়োজকদের পক্ষ থেকে ছরওয়ার হোসেন কমিউনিটির সামাজিক সাংস্কৃতিক সংগঠন সম্প্রীতির আত্নপ্রকাশ ঘোষণা করেন। তিনি সকলকে কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক ক্ষুদ্র বিভেদকে পাশ কাটিয়ে সৃজনশীল সামাজিক অনুষ্ঠান আয়োজনে সম্প্রীতি‘কে মাধ্যম হিসেবে ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানান। উপস্থিত সকলেই সানন্দে  এ উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নব গঠিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন সম্প্রীতির ‘মিট উইথ ময়নুল’  অনুষ্ঠানটি  উৎসবমুখর পরিবেশে রাতের ডিনার  এর মাধ্যমে শেষ হয়।