ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবসে ইতালী আওয়ামী লীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০, ০৭:৫৭ পিএম

২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবসে ইতালী আওয়ামী লীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ইতিহাসের ভয়াবহতম ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ইতালী আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানী রোমে বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা রসই রেস্টুরেন্ট হলরুমে স্থানীয় সময় সন্ধ্যা ৯ ঘটিকায় অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইতালী আওয়ামী লীগ সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক ইতালী প্রবাসী প্রবাসী উপস্থিত ছিলেন। এতে ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ ফকির এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত, বাইবেল পাঠ সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাতাব হোসেন, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান মুন্সী লাবু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহে আলম শ্যামল, সম্মানিত সদস্য গোলাম মোস্তফা, দিদারুল আবেদীন, মোহাম্মদ জালাল উদ্দিন, আব্দুর রশিদ, মতিউর রহমান বুলু, সবুজ জামান, সোহেল খান, সাখাওয়াত হোসেন শাখন, বাচ্চু সরদার, যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, স্বেচ্ছাসেবক লীগ ইতালী শাখার সাধারণ সম্পাদক ইকবাল ঢালী। এছাড়াও মুজিব আদর্শের সৈনিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফজলুল হক ভুট্টো, দুলাল হাজী, আবুল বাশার মালত, ইমরুল কায়েছ, আব্দুর রহমান, রাসেল মৃধা, রফিক বেপারী, সুমন মৃধা, আফসার বেপারী, জাকির গাজী, আলিম হাসান সহ ইতালী আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত সকল মুজিব আদর্শের সৈনিকরা তাদের বক্তব্যের মাধ্যমে বলেন: ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনার কোন ক্ষতি করতে পারবে না। ইতালী আওয়ামী লীগ সকল দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের অতন্দ্র প্রহরী হয়ে সবসময় শেখ হাসিনার পাশেই থাকবে। অবিলম্বে এসকল সন্ত্রাসীদের ফাঁসি দাবি করেন ইতালী আওয়ামী লীগের নেতারা। এসময় বক্তারা আরো বলেন: ২০০৪ সালের এই দিনে দেশের রাজনীতির ইতিহাসে ঘটেছিল বর্বরতম এই হত্যাকাণ্ড ও সন্ত্রাসী হামলার ঘটনা। আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ রক্তাক্ত হয়েছিল সন্ত্রাসের রক্তাক্ত থাবায়। তৎকালীন বিরোধী দলের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হামলায় আহত হন। বর্বর এই হামলায় নারী নেত্রী আইভি রহমানসহ প্রাণ হারান ২৪ জন। আহত হন অন্তত চার শ’ নেতাকর্মী। শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের অন্যান্য শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন ইতালী আওয়ামী লীগের সম্মানিত সদস্য ভুলু সৈয়াল।