ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
সর্বশেষ
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত

স্পেনে কাতালোনীয়া যুবলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ০৫:১২ এএম

স্পেনে কাতালোনীয়া যুবলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন
স্পেনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতালোনীয়া শাখার উদ্যোগে ৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও কর্মী সভা করেছে। ২৯শে মার্চ মঙ্গলবার রাত ১০টায় বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে কাতালোনীয়া আওয়ামীলীগ,যুবলীগ এবং এর  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতে  আলোচনা ও কর্মী সভাটি অনুষ্ঠিত। কাতালোনীয়া যুবলীগের সভাপতি মো.ছালাহ উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের মূলধারার রাজনৈতিক সংগঠন ই.আর.সি দলের নেতা ও জাতীয় সংসদ সদস্য মিঃ রবের্ত মাসিহ নাহার এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বিজয়,সান্তাকোলমা আওয়ামীলীগ এর সভাপতি শফিক স্বপন,স্পেন আওয়ামীলীগ নেতা মুহিবুল হাসান খান কয়েস,মানবিক সংগঠন পাপেলেস পারা তোদোস এর বাংলাদেশি সমন্বয়ক মোহাম্মেদ কামরুল,সান্তাকোলমা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নাসিম,কাতালোনীয়া যুবলীগের সাবেক সভাপতি কাজী আমির হোসেন আমু,স্পেনের মুলধারার রাজনৈতিক সংগঠন ই.আর.সি দলের বাংলাদেশী সমন্বয়ক ছালেহ আহমদ সোহাগ। প্রধান অতিথি রবের্ত মাসিহ নাহার এমপি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিলো তখন আমরা সরাসরি দেখতে পারিনি। তবে আমরা জেনেছি এই যুদ্ধে অনেক মানুষ জীবন দিতে হয়েছিলো এই স্বাধীনতার জন্য।সে কারণে বাংলাদেশে এর জন্য এটি একটি গৌরবের দিন।তিনি আরও বলেন, স্পেনের সংসদে প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন , বিশেষ করে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যাগুলো এখন থেকে গুরুত্বের সাথে তুলে ধরবেন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সান্তাকোলমা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোস্তফা উদ্দিন,মোশাররফ হোসেন,ইউনাইটেড ইয়াং মুসলিম সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হাসান,যুবলীগের সহ-সভাপতি আরিফ খান রুবেল,যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান,যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ কিবরিয়া,লিমন আহমদ বিজয়,হাবিবুর রহমান প্রমুখ । এসময় আলোচনা ও কর্মীসভায় সকল কর্মী সদস্যদের দাবী অনুযায়ী সকলের মতামতের বৃত্তিতে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে পূর্ন দায়িত্ব দেওয়া হয় সভাপতি হিসেবে মো.ছালাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মহিউদ্দিন কিশোরকে। সমাপনি বক্তব্যে কাতালোনীয়া যুবলীগের সভাপতি মো.ছালাহ উদ্দিন মহান স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহীদ বীর মুক্তিযোদ্ধা ও দুই লাখ মা-বোনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা আমাদের জন্য অতি সম্মানের। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে।প্রবাসে আমরা যারা রাজনীতি করি আমাদের লক্ষ থাকা উচিত বাংলাদেশের উন্নয়নগুলো প্রবাসীদের সামনে তুলাধরা এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।