ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

স্পেনে কাতালোনীয়া যুবলীগের উদ্যোগে ৪৯তম বিজয় দিবস উদযাপিত

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ০৪:২৩ এএম

স্পেনে কাতালোনীয়া যুবলীগের উদ্যোগে ৪৯তম বিজয় দিবস উদযাপিত
স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় কাতালোনীয়া আওয়ামী যুবলীগের উদ্যোগে ৪৯তম বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৯  ডিসেম্বর মঙ্গলবার পর্যটন নগরী বার্সেলোনার বাংলাদেশি বার্গার গ্রীল রেস্টুরেন্টে বিজয় দিবসের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। কাতালোনীয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয়ের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া  বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, কাতালোনীয়া আওয়ামী লীগ নেতা শিমুল চৌধুরী, স্পেন আওয়ামীলীগ নেতা মুহিবুল হাসান কয়েছ,  খালেদুর রহমান খালেদ,কাতালোনীয়া আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান সুমন, জাফার হোসাইন,কাতালোনীয়া বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি হানিফ শরিফ। শুরুতে স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।                আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ ও বীর যোদ্ধাদের স্মরণ করে বলেন, জাতির জনকের নেতৃত্বে দীর্ঘ নয় মাসে অর্জিত মহান স্বাধীনতা আজ বিশ্বে একটি উন্নয়নমুখী রাষ্ট্র হিসাবে পরিচিতি পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বেই তা সম্ভব হয়েছে। দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে প্রধানমন্ত্রীর হাতকে  আরও শক্তিশালী করার বিকল্প নেই। এজন্য দেশবাসীর সাথে প্রবাস থেকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশকে প্রবাসে আলোকিতভাবে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। বক্তারা বলেন- স্পেনে বাংলাদেশ আওয়ামীলীগকে আরও  ঐক্যবদ্ধ এবং বুদ্ধিভিত্তিক কার্যপরিচালনার মাধ্যমে সকল মতবেদ ভুলে  এক যোগে কাজ করতে হবে। মহান বিজয় দিবসের তাৎপর্য ও কাতালোনীয়া যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যাক্ত করে বিশেষ বক্তব্য দেন কাতালোনীয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন,সহ-সভাপতি বাবুল আহমদ,মহিউদ্দিন কিশোর। এছাড়া অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আজাদ আহমদ,যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু,সামাদ আহমদ,মানিক,আশরাফুল ইসলাম মাসুদ,জাহিদুল আমীন দিপু,মামুন হোসাইন,ফারহান উদ্দিন ও মাসুম রহমান প্রমুখ।