সিলেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর শামীমাবাদ এলাকার ৪ নম্বর রোডের এক বাসায়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত দিলওয়ার ও তার সহযোগী হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শামীমাবাদ এলাকার ওই বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন ওই নারী। গত শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলার ভাড়াটে দিলওয়ার তার দুই সহযোগীকে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ঘটনার পর ওই নারীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের ঘটনার খবর পেয়ে গতকাল রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের লামাবাজার ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের দায়ে প্রধান অভিযুক্ত দিলওয়ার ও তার সহযোগী হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে আজ সোমবার (৫ অক্টোবর) সিলেটের কোতোয়ালি থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করে।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: