ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
সর্বশেষ
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত

লন্ডনে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ০৮:৩৯ পিএম

লন্ডনে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আয়োজনে লন্ডনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার পূর্ব লন্ডনের দ্যা এট্রিয়াম হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজন, সংগঠক, প্রবীন ব্যক্তিত্ব ও সংগঠনের ট্রাস্টিবৃন্দ। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুল করিম নাজিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ও বক্তব্য রাখেন- বিয়ানীবাজারের কৃতি সন্তান  যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্জ্ব শামছ উদ্দিন খান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস, স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন, যুক্তরাজ্য  আওয়ামীলীগের সভাপতি সুলতান শরিফ, বাংলাদেশ হাইকমিশন লন্ডন এর ডেপুটি হাইকমিশনার জাহিদ উল ইসলাম, যুক্তরাজ্য  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) সভাপতি এম এ মুনিম ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ সমিতি ইউকের সভাপতি আশিকুর রহমান।  এছাড়াও বক্তব্য রাখেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে মো.মারুফ আহমদ চৌধুরী ও আফাজ উদ্দিন, ট্রাস্টের কোষাধ্যক্ষ ইফতেখার আহমদ শিপন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, ট্রাস্টি জাহাঙ্গীর খান,আফছার খান সাদেক ও দিলাল আহমদ। বক্তারা বলেন, হ্যান্ডস ফর হেলপ- শ্লোগাণ নিয়ে   ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে বাংলাদেশে শিক্ষা, চিকিৎসা সেবা, গৃহ নির্মাণ সহ  আর্তমানবতার সেবায় যুগান্তকারী কাজ করছে। সংগঠনটি যুক্তরাজ্যে নিজ অঞ্চলের অগ্রজ ও নতুন প্রজন্মদের মধ্যে  সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহ্য ও ভালোবাসার বন্ধন তৈরীতে একটি ব্রিজ হিসাবে কাজ করছে। বক্তারা বলেন, করোনা পেনডামিক সময়ে সিলেট, বিয়ানীবাজার, বড়লেখা, গোলাপগঞ্জ  এবং ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থমানবতার সেবায়  মানবিক অর্থ সহায়তা,খাদ্য সামগ্রী ও মেডিকেল ইক্যুইপমেন্ট প্রদান ইত্যাদি কাজের মাধ্যমে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে মানবিকতার অনুকরণীয় দৃষ্টান্ত রেখেছে। বক্তারা আগামীতে যুক্তরাজ্যে কমিউনিটির সেবায় নতুন প্রজন্মদের নিয়ে আরও বেশী করে সাংস্কৃতিক ও ঐতিহ্যিক কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে  যোগ্য নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিকভাবে আলোকিত উদাহরণ রেখে আসছে। অনুষ্ঠানে  পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ওলিউর রহমান চৌধুরী।ট্রাস্টের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি আব্দুল করিম নাজিম। অনুষ্ঠানে করোনা মহামারীতে প্রাণ হারানো বিয়ানীবাজারের প্রবাসী সহ কমিউনিটির যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে গভীর কৃতজ্ঞতায় স্মরণ ও তাদের আত্নার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করে মোনাজাত  পরিচালনা করেন মাওলানা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর সভাপতি আব্দুল করিম নাজিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপু,কোষাধ্যক্ষ ইফতেখার আহমদ শিপন ইফতার ও দোয়া মাহফিলে কমিউনিটির সকল শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের  সকল ট্রাস্টিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকল সম্মানীত ট্রাস্টির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সকলের সহযোগিতায় কমিউনিটির সেবায় ট্রাস্ট আরও সেবা ও অনুপ্রেরণামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে। https://www.youtube.com/watch?v=1kVSCjyaXAo