ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

লণ্ডনে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ০৫:৫০ এএম

লণ্ডনে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা
সিলেট মেট্রোপলিটন ক্লাব ইউকে এর আয়োজনে  মঙ্গলবার ১০ই অক্টোবর পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে এক সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে কমিউনিটির  বিশিষ্টজন,  ক্লাব সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীর উপস্থিত ছিলেন।  ক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়দ সাদেক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলান আব্দুল কুদ্দুস। ক্লাবের প্রতিষ্ঠাতা ফখরুল আম্বিয়া এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা কবি ফয়েজুল ইসলাম ফয়েজনুর। অনুষ্ঠানের প্রধান অথিতিকে ফুল দিয়ে বরণ করেন ক্লাব সদস্য যথাক্রমে ফয়জুল ইসলাম ফয়েজনূর, আঞ্জুম আলম, সৈয়দ নায়িম আহমেদ, সৈয়দ সাবির আহমেদ, আশরাফ সর্দার, নাজিম উদ্দীন জুয়েল, বদরুল উদ্দিন রাজু, আসাদ আহমেদ, আবু মাহবুব, সাব্বির চৌধুরী, সাহিন চৌধুরী, দেওয়ান হামদু, আব্দুল্লাহ ফাতানী ও মাহমুদ এবং মানপত্র পাঠ করে ক্লাব সদস্য সাংবাদিক সাদেক আহমেদ বকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএ সভাপতি মুনিম আহমেদ ওবিই, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি শাহনূর খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বিশিষ্ট ক্যাটারার ও বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের সিইও শাহাব উদ্দিন, টাওয়ার হ্যামলেট কাউন্সিলর সাবেক স্পিকার ও কাউন্সিলর আহবাব হোসেন, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি তারেক আহমদ, বিলেতের সুপরিচিত ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাফসা ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল ও সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর ট্রেজারার রুহি আহাদ। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা রোকন উদ্দিন, মোহাম্মদ আলী মাসুম, শাহিন চৌধুরী, এলিন চৌধুরী, ইসহাক জিতু, দেওয়ান হামদু, নাজমুল চৌধুরী, ডি এস, মুবিন ইসলাম, সেলিম চৌধুরী, দুলাল আহমেদ, রাজা মিয়া, সাইদা নাসিম কুইনসহ প্রমূখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্যাটারার আব্দুল কুদ্দুস, ব্রিকলেন মসজিদের পরিচালক আঙুর আলী, ট্রেভেল লিংক ইন্টারন্যাশনালের পরিচালক সামী সানাউল্লাহ, পরিচালক মুদির চৌধুরী, বিশিষ্ট ক্যাটারার উজ্জ্বল আহমেদ ও সৈয়দ আশরাফ প্রমুখ। অনুষ্ঠানে নব-নির্বাচিত মেয়রের কাছে স্মারকলিপির মাধ্যমে সিলেট মেট্রোপলিটন ক্লাব ইউকে এর পক্ষ থেকে সিলেট প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হলে মেয়র সানন্দে গ্ৰহন করেন এবং অতি দ্রুত বাস্তবায়ন করবেন বলে আশ্বাস প্রদান করেন। পরিশেষে মেয়র কেইক কেটে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং ক্লাব সদস্যদের মধ্যে নিজ হাতে পরিবেশন করেন।