ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

যে সমাজে কুকুর-বিড়াল পোষাও অপরাধ!

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ০৪:১৮ পিএম

যে সমাজে কুকুর-বিড়াল পোষাও অপরাধ!
রাস্তার কুকুরদের খাবার বিতরণ ও আহত প্রাণীর চিকিৎসা দেয়ার কাজটি   মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম করছেন অনেক দিন থেকে।  প্রাণী প্রেমী  হিসেবে বিশেষ পরিচিতি আছে। প্রাণী প্রেমী হিসাবে নায়লাকে অনুসরণ করেন এবং এই কাজটিকে ভালোবাসেন শ্রদ্ধার সাথে অসংখ্যজন। পশুপ্রেমের কারণে তিনি এখন  রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন এই মডেল বলে অভিযোগ করেছেন। বিগত কয়েক মাস যাবত এই হয়রানির মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, মানসিকভাবেও ভেঙে পড়েছেন নায়লা নাঈম। আর তাই এর বিরুদ্ধে ১০ অক্টোবর শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন এই শিল্পী। এই সংবাদ সম্মেলনে তিনি নিজের লালিত বিড়ালগুলো বাঁচানোর আকুতি জানিয়েছেন। কারণ হিসাবে বলেছেন পোষা বিড়ালদের কারণেই তিনি  প্রতিনিয়ত   হয়রানির শিকার হতে হচ্ছে তাকে। নায়লা বলেছেন, একজন প্রাণী প্রেমী হয়ে মানসিক নির্যাতনের শিকার হতে চাই না! আহত প্রাণীগুলোর চিকিৎসা করে সেটা যদি আমার নিজের কাছে রেখে নিজ খরচে ,ওদের একটা থাকার ব্যবস্থা করি, সেটা যদি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই পুলিশের ভূমিকা যুক্তিযোগ্য! সেক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এবং প্রাণী কল্যাণ কাজে যারা নিয়োজিত তাদের উপস্থিতিতে নিরপেক্ষভাবে  আমার বিকলাঙ্গ অন্ধ দেশীয় পোষা বিড়ালগুলি এসি বাড্ডা জোন যদি পর্যবেক্ষণ করতে চান, তাতে আমার আপত্তি করার কিছু নেই! এদিকে নায়লা নাঈম ৫০০ বিড়াল পোষেন এমন অভিযোগ ওঠে প্রায়ই। এ প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, 'আমার বিড়ালের সংখ্যা নিয়ে যে গুজব বা অপপ্রচার ছড়ানো হচ্ছে সেটা কিসের ভিত্তিতে চালানো হচ্ছে তার প্রতি তার সুষ্ঠু তদন্তের আহ্বান জানাচ্ছি। কারণ, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।' এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. এলিন চৌধুরী কালের কণ্ঠকে বলেন, অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে করেছিল সোসাইটি। আমি তদন্ত কর্মকর্তা হিসেবে দুই পক্ষকেই ডেকেছিলাম। আমি নায়লা নাঈমকে জিজ্ঞেস করেছিলাম সুবিধা অনুযায়ী আপনার বাসায় তদন্ত করতে যাবো। কিন্তু তার আগেরদিনই তিনি সংবাদ সম্মেলন করে বসলেন। নায়লা নাঈম বলেন, 'আমি আমার বিড়ালগুলোকে স্থানান্তর করছি, ওদের শারীরিক ও মানসিকভাবে ভালো থাকার জন্য আরও ভালো জায়গায়। কিন্তু, সেটা কারো প্রেশারে নয়, সেটা অবশ্যই আমার নিজের ইচ্ছায় এবং সুযোগ সুবিধা মিলিয়ে। সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিবো সেজন্য আমার কিছু সময় প্রয়োজন, এটাই হচ্ছে আমার বক্তব্য এবং আমি আইনের প্রতিও যথেষ্ট শ্রদ্ধাশীল!' [youtube]xCO4lUgSBQ8[/youtube]