ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত খামেনির কফিনে লাল পতাকা: প্রতীকী বার্তা কী, শেষ বিদায়ে কেন থাকছেন না মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্সে ধস, শীর্ষে আবার সৌদি আরব

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ পিএম

যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্সে ধস, শীর্ষে আবার সৌদি আরব

গত অর্থবছরে প্রবাসীরা অতীতের সব রেকর্ড ভেঙে দেশে পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩৩ বিলিয়ন (৩ হাজার ৩৩ কোটি) ডলার রেমিটেন্স, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।

এর মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল যুক্তরাষ্ট্র থেকে—মোট প্রবাসী আয়ের ১৬ শতাংশই এসেছিল দেশটি থেকে। ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসীরা পাঠিয়েছিলেন ৪৭৩ কোটি ৩১ লাখ (৪.৭৩ বিলিয়ন) ডলার, যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি। তারও আগে ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যেখান থেকে এসেছিল ৪৬০ কোটি (৪.৬০ বিলিয়ন) ডলার।

কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। যুক্তরাষ্ট্র নেমে এসেছে পঞ্চম স্থানে, আমিরাত তৃতীয়তে। আবারও রেমিটেন্সের প্রধান উৎস হয়ে উঠেছে সৌদি আরব।

বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসা শুরু হয় ১৯৭৪-৭৫ অর্থবছরে। তখন প্রবাসীরা পাঠিয়েছিলেন মাত্র ১ কোটি ১৮ লাখ ডলার। বর্তমানে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে আড়াই হাজার গুণের বেশি, ৩০ বিলিয়ন ডলারেরও ওপরে।

গত ৫০ বছরে দুটি অর্থবছর (২০২৩-২৪ ও ২০২৪-২৫) ছাড়া সব সময়ই সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। দেশের সবচেয়ে বড় শ্রমবাজার হওয়ায় একসময় ‘রেমিটেন্স মানেই সৌদি’ কথাটিই প্রচলিত ছিল।

বাংলাদেশ ব্যাংকের বুধবার প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) প্রবাসীরা পাঠিয়েছেন ৪৯০ কোটি (৪.৯০ বিলিয়ন) ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি। এর মধ্যে সর্বোচ্চ ৮২ কোটি ১৩ লাখ ডলার এসেছে সৌদি আরব থেকে, যা মোট রেমিটেন্সের ১৭ শতাংশ।

এই সময়ে দ্বিতীয় স্থানে যুক্তরাজ্য (৫৬ কোটি ২০ লাখ ডলার), তৃতীয়তে আমিরাত (৫৪ কোটি ৯৮ লাখ), চতুর্থতে মালয়েশিয়া (৫৪ কোটি ৬৪ লাখ) এবং পঞ্চম স্থানে যুক্তরাষ্ট্র (৪৫ কোটি ৩৭ লাখ ডলার)।

মাসওয়ারি হিসাবে, জুলাইয়ে সৌদি আরব থেকে এসেছে ৪২ কোটি ৬৪ লাখ ডলার, আগস্টে এসেছে ৩৯ কোটি ৭৬ লাখ ডলার। অপরদিকে যুক্তরাষ্ট্র থেকে জুলাইয়ে এসেছে ২২ কোটি ২২ লাখ এবং আগস্টে ২৩ কোটি ১৬ লাখ ডলার।

শুধু এই দুই মাস নয়, ২০২৪-২৫ অর্থবছরের শেষ তিন মাসেও (এপ্রিল, মে ও জুন) সৌদি আরব থেকে সর্বাধিক রেমিটেন্স এসেছে। জুন মাসে সৌদি থেকে ৪৬ কোটি ৯০ লাখ ডলার পাঠানো হয়, যেখানে যুক্তরাজ্য থেকে আসে ৩৬ কোটি ২০ লাখ, মালয়েশিয়া থেকে ৩৫ কোটি ৮৮ লাখ, আমিরাত থেকে ৩২ কোটি ৩৯ লাখ এবং যুক্তরাষ্ট্র থেকে ২৩ কোটি ৮১ লাখ ডলার।

অথচ ওই বছরের জুলাই-মার্চ সময়ে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। যেমন, মার্চ মাসেই দেশটি থেকে আসে ৫৪ কোটি ৬১ লাখ ডলার, আর সৌদি থেকে আসে ৪৪ কোটি ৮৪ লাখ ডলার।

২০২৩-২৪ অর্থবছরে সৌদি আরব অনেক পেছনে পড়ে গিয়েছিল। সে বছর আমিরাত থেকে এসেছিল ৪৬০ কোটি ডলার, যুক্তরাষ্ট্র থেকে ২৯৬ কোটি ডলার, আর সৌদি থেকে এসেছিল ২৭৪ কোটি ডলার।

তবে ২০২৪-২৫ অর্থবছরের শেষ তিন মাসে সৌদি আরব আবার শীর্ষে ফিরে আসে। আরব আমিরাত থেকে আসে ৪১৬ কোটি ৩৯ লাখ (৪.১৬ বিলিয়ন) ডলার, সৌদি থেকে ৪২৬ কোটি ৯০ লাখ (৪.২৬ বিলিয়ন) ডলার। তবু পুরো অর্থবছরে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র—৪৭৩ কোটি ৩০ লাখ (৪.৭৩ বিলিয়ন) ডলার পাঠিয়ে।

একই সময়ে যুক্তরাজ্য থেকে এসেছে ২৯৭ কোটি ৭৩ লাখ (২.৯৮ বিলিয়ন) ডলার এবং মালয়েশিয়া থেকে ২৬৫ কোটি ৬৯ লাখ (২.৬৫ বিলিয়ন) ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী অবস্থান করেন, সেখান থেকেই বেশি রেমিটেন্স আসবে—এটাই স্বাভাবিক। দীর্ঘদিন ধরে এমনটাই হয়ে আসছিল। কিছু সময় পরিবর্তিত পরিস্থিতির কারণে সৌদি আরব পেছনে ছিল, এখন আবার তা ঠিক হয়েছে।”

তিনি আরও জানান, “এখন থেকে ব্যাংকগুলোকে যে দেশের রেমিটেন্স, সেটি ওই দেশের আয়ের হিসাবেই দেখানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই কারণে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।”