ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

বড়লেখা ফাউন্ডেশন ইউকে ও ইউএস এর যৌথ অর্থায়নে গৃহ নির্মাণ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৮ পিএম

বড়লেখা ফাউন্ডেশন ইউকে ও ইউএস এর যৌথ অর্থায়নে গৃহ নির্মাণ
বড়লেখা ফাউন্ডেশন ইউকে ও ইউএস এর যৌথ অর্থায়নে সদর ইউনিয়নের সোনাতুলা গ্রামের একজন অসহায় গৃহহীনকে গৃহনির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার(১১সেপ্টেম্বর) ৩ ঘটিকায় সময় মৌলভীবাজারের বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর শুভাকাঙ্ক্ষী রেজাউল ইসলাম মিন্টু, প্রাথমিক শিক্ষা পরিবারের প্রিয়মুখ অবসরপ্রাপ্ত শিক্ষক গীতাংশু দলপতি, সংগঠনের প্রতিনিধি মাষ্টার শামীম আহমেদ, আইনুল ইসলাম,সাবেক ইউ/পি সদস্য ইয়াছিন আলী,সোনাতুলা জামে মসজিদের ইমাম হাফিজ আলাউর রহমান, সোনাতুলা যুব কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান,সাধারণ সম্পাদক আলী হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ভিডিও বার্তার মাধ্যমে বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর উপদেষ্টা আতা রহমান,প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন,সভাপতি শাহীন ইকবাল,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,অর্থ সম্পাদক নজরুল ইসলাম সহ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ এই মহৎ কাজের সূচনা করেন। উল্লেখ্য বড়লেখা ফাউন্ডেশন ইউকে বিগত সময়ে বড়লেখা উপজেলায় গৃহহীনদের মাঝে আরো ৪টি ঘর নির্মাণ করে ঘরের চাবি ভুক্তভোগীর হাতে তুলে দিয়েছে।। অতীতের ধারাবাহিকতায় বিভিন্ন মানবিক কার্যক্রমের অংশ হিসেবে গৃহনির্মাণ করে গৃহহীন মানুষকে মাথা গোঁজার ঠাই(ঘর নির্মাণ) করে দেওয়ার জন্য ইতোমধ্যে বড়লেখার সর্বস্তরের মানুষের ভালবাসা কুঁড়িয়ে নেয়ার পাশাপাশি বড়লেখার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং আস্তা ও বিশ্বস্ততার প্রতিক হিসেবে জায়গা করে নিয়েছে লন্ডন ভিত্তিক সামাজিক সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে। উল্লেখ্য ফাউন্ডেশনের মাধ্যমে বড়লেখায় ১৩০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ,দৃষ্টি হীনদের সুন্দর পৃথিবীর আলো দেখানোর জন্য চক্ষুশিবিরের আয়োজন করলে, এতে বড়লেখার বিভিন্ন গ্রামের ১৫০০জন চক্ষু রোগী চক্ষু সেবা নিয়েছেন এবং জরুরী ১০০জন চক্ষু রোগীকে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে নিয়ে তাদের চোখে ছানী এবং।লেন্সের অপারেশন করে দিয়েছে,প্রতি বছর শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ,দুর্যোগ মুহুর্তে অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান,দূরারোগ্য রোগীদের চিকিৎসা সহায়তা,কন্যাপাত্রস্থ পিতা-মাতাকে বিয়ের জন্য আর্থিক সহায়তা,স্বল্প আয়ের মানুষকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণসহ একগুচ্ছ মানবিক কার্যক্রম এবং বৃহৎ প্রকল্প হিসেবে বেশকিছু ঘর তৈরি এবং মসজিদেও আর্থিক অনুদানের মাধ্যমে সহায়তা দিয়ে আসছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে।