ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

বিশ্বব্যাপী প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করছে (এনআরবি )সিআইপি এসোসিয়েশন

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২০, ০৩:০১ পিএম

বিশ্বব্যাপী প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করছে  (এনআরবি )সিআইপি এসোসিয়েশন
বিশ্বব্যাপী প্রবাসীদের কল্যাণে এবং সমস্যার সমাধানে ( এনআরবি) সিআইপি অ্যাসোসিয়েশন ব্যাপক পরিকল্পনা হাতে নিয়ে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে এই এসোসিয়েশন সমস্যার সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছেন। তাছাড়া সমস্যা চিহ্নিত করে চিঠি প্রদানের মাধ্যমে তা কিভাবে সমাধান করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। সাম্প্রতিক সময়ে আর্থিক সঙ্কটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হিমঘরে পড়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের পনেরটি মরদেহ দ্রুত দেশে প্রেরণের জন্য এসোসিয়েশন উদ্যোগ গ্রহণ করেছেন । পনেরটি মরদেহের মধ্যে সালতানাত ওমান থেকে দশটি , বাহরাইন থেকে দুইটি এবং সংযুক্ত আরব আমিরাত থেকে তিনটি মরদেহ অচিরেই দেশে প্রেরণ করা হবে । করোনাকালীন সময়ে প্রবাসীদের আর্থিক সংকট ও অসহায়ত্বের কথা চিন্তা করে (এনআরবি) সিআইপি এসোসিয়েশন এ উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। পরবর্তীতে নিঃস্ব প্রবাসীদের মরদেহ যেন কোন দেশে হিমঘরে পড়ে না থাকে সে ব্যাপারে পরিকল্পনা করে অগ্রসর হচ্ছেন বলে জানিয়েছেন (এনআরবি) সিআইপি নেতা শেখ ফরিদ। তিনি বলেন আর্থিক সঙ্কটে মরদেহ দিনের-পর-দিন পড়ে থাকার বিষয়টি সত্যি আমাদের নাড়া দিয়েছে ।এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও সাম্প্রতিক সময়ে বিনা খরচে মরদেহ বহনে অস্বীকৃতি জানিয়েছে। ফলে নিরুপায় প্রবাসীদের কথা চিন্তা করে আমরা এসোসিয়েশনের কাছে প্রস্তাব রেখেছিলাম অসহায় প্রবাসীদের মরদেহ গুলো কিভাবে পাঠানো যায়। এসোসিয়েশনের সকল সদস্যদের উদার মানসিকতা অসহায় নিরুপায় প্রবাসীদের জন্য সত্যিকার অর্থে আশার আলো জাগিয়েছে। তাছাড়া বিশ্বের সকল উদীয়মান ও প্রতিষ্ঠিত প্রবাসী ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রবাসীদের সমস্যা জোরালো ভাবে তুলে ধরে এ সি আই পি এসোসিয়েশন তা সমাধান করার জন্য কাজ করে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি। (এনআরবি )সিআইপি এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী জানান বাংলাদেশ সরকার ওয়েজার্নার বন্ড কেনা বিশেষ করে যারা ইনভেস্টর ভিসাধারী বা প্রবাসী ব্যবসায়ীদের জন্য বন্ধ করে দিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় শুধুমাত্র চাকুরিজীবীদের জন্য এই বন্ড কেনার সুযোগ রাখা হয়েছিল । সে বিষয়টি নিয়ে (এনআরবি) সিআইপি এসোসিয়েশন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন। এই বৈঠকে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সবার জন্য বন্ড কেনার সুযোগ রাখার দাবি আদায় করে নেন এসোসিয়েশন। বিমানমন্ত্রীর সাথে এক বৈঠকে ওমানে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট চালুর বিষয় নিয়ে সিআইপি এসোসিয়েশনের দাবীর প্রতি মন্ত্রী গুরুত্ব দিয়ে ওমান প্রবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেন । সিআইপি এসোসিয়েশন গঠনের পরে (এনআরবি )সিআইপি নেতারা প্রবাসীদের নানা বিষয় নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে আলাদা আলাদা ভাবে বৈঠক করেন। ইতিমধ্যে বেশকিছু সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে এসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি পাঠানোর বিষয়টি এ প্রতিবেদককে অবহিত করেন করেন এসোসিয়েশনের কর্মকর্তারা। উল্লেখ্য, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ করা এবং প্রবাসীদের সার্বিক মান উন্নয়ন ও সমস্যা সমাধানের লক্ষ্যে দুই হাজার আঠারো সালে (এনআরবি) সিআইপি এসোসিয়েশন গঠন করা হয়। সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের কয়েকজন খ্যাতিমান প্রবাসী সিআইপি ব্যবসায়ীকে সংগঠনের মূল দায়িত্বে নিয়ে আসা হয়। এই সংগঠনের সভাপতির দায়িত্ব পান সংযুক্ত আরব আমিরাতের খ্যাতিমান (এনআরবি) ব্যবসায়ী আলহাজ্ব মাহতাবুর রহমান নাসির , সাধারণ সম্পাদকের দায়িত্ব পান জাপানের স্বনামধন্য ব্যবসায়ী কাজী সরোয়ার হাবিব। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান সালতানাত ওমানের স্বনামধন্য ব্যবসায়ী ইয়াছিন চৌধুরী । একুশ সদস্য বিশিষ্ট (এনআরবি) সিআইপি এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সকল সদস্যের আন্তর্জাতিক অঙ্গনে ব্যাবসায়িক ও সাংগঠনিক দক্ষতা রয়েছে বলে জনশ্রুতি আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশের এসব সূর্য সন্তানরা প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করলে অচিরেই বিশ্বের দেড় কোটি প্রবাসীর মুখে হাসি ফুটবে বলে মনে করেন সচেতন মহল।