ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

বিয়ানীবাজার ডেভলাপমেন্ট সোসাইটি ইউকের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১ মার্চ ২০২৩, ০৬:০১ পিএম

বিয়ানীবাজার ডেভলাপমেন্ট সোসাইটি ইউকের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
বিয়ানীবাজার ডেভলাপমেন্ট সোসাইটি ইউকের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  গত ২১শে ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের অনুষ্ঠিত সভায়  সভাপতিত্ব করেন বিয়ানীবাজার ডেভলাপমেন্ট সোসাইটির ইউকের সভাপতি মো: বাবুল। সংগঠনের সাধারণ সম্পাদক  নুরুজ্জামানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত  করেন কয়েছ আহমেদ। সভায় বিগত সেশনের কাজের রিপোর্ট পেশ করেন ট্রেজারার আহমদ হোসেন।পরে বিয়ানীবাজার ডেভলাপমেন্ট সোসাইটি ইউকের বিগত ৩০ বছরের কার্যক্রমের একটি  ডকুমেন্টারি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস  কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সাফি আহমেদ, ইস্ট লন্ডন মসজিদের ইমাম আবুল হোসেন, মসজিদের হেড অফ অ্যাসেট আসাদ মুহাম্মদ জামান, সহ সভাপতি আবু বক্কর ও সিনিয়র সাংবাদিক একেএম আবু তাহের চৌধুরী , সুহেল সিরাজী, সাংগঠনিক সম্পাদক আখনু হোসাইন, প্রচার সম্পাদক জাকের চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মজিদ, বৈদেশিক সম্পাদক আব্দুললাহ আল মুনিম,  সালেহ আহমদ, এমদাদুল হক কাজল ও খালেদ মোশাররফ প্রমুখ। অনুষ্ঠানে বিয়ানীবাজার ডেভলাপমেন্ট সোসাইটি ইউকের পক্ষ থেকে বিয়ানীবাজারের কৃতিসন্তান টাওয়ার হ্যামলেটস  কাউন্সিলের স্পিকার শাফি আহমদ,কাউন্সিলার কামরুল হোসেন মুন্না, কাউন্সিলার আহমেদুল  কবির, কাউন্সিলার বিলাল উদ্দিন, কাউন্সিলার কবির হোসাইন,কাউন্সিলার কবির  মাহমুদ,কাউন্সিলার রেবেকা সুলতানা, কাউন্সিলার সাবিনা খান ও এক্সপ্লোর বিয়ানীবাজারের নির্মাতা চ্যানেল এসের স্টাফ রিপোর্টার ফয়সল মাহমুদ কে সংবর্ধিত করা হয়। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন  অতিথিবৃন্দ। প্রসঙ্গত বিয়ানীবাজার ডেভলাপমেন্ট সোসাইটি ইউকে ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশেষ করে নিজ অঞ্চল বিয়ানীবাজারে শিক্ষা ,মানবিক ও সেবামূলক কাজ করে আসছে। উল্লেখযোগ্য কাজ হচ্ছে- উপজেলার ১১ টি ইউনিয়নের ১৩ টি গৃহহীন পরিবারকে   ২ টি বেডরোম ১ টি বাথরুম ১ টি রান্নাঘর সহ মোট ৪ রুমের  একটি  ঘর - প্রতিটি পরিবারকে নির্মাণ করে দেয়া হয়। বিশুদ্ধ পানির সংকট নিরসনে বিডিএস এর পক্ষ থেকে  নির্মাণ করে দেয়া হয়েছে- ইউনিয়ন ভিত্তিক ১৭টি টিউবওয়েল। এছাড়াও সংগঠনটি গরিব ও মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, অনারারি শিক্ষক বেতন, স্কুলের শ্রেণীকক্ষ  নির্মাণে আর্থিক সহযোগিতা করে আসছে। বিডিএস ধারাবাহিকভাবে পবিত্র রমজান এমন যে কোন প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও দুস্তদের মাঝে খাদ্য ও আর্থিক সহযোগিতা করে আসছে। সংগঠনের পক্ষ থেকে কার্যকরী পরিষদ, স্থায়ী সদ‍স‍্য ও শুভাকাঙ্খিদের  সকল মানবিক ও সেবামূলক কাজে সহযোগিতার জন্য তাদেরকে  আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। ( বিজ্ঞপ্তি)