ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

বিধান চন্দ্র দাস : একজন আত্নপ্রত্যয়ী শিক্ষক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ০৩:১১ এএম

বিধান চন্দ্র দাস : একজন আত্নপ্রত্যয়ী শিক্ষক
শিক্ষক শ্রী বিধান চন্দ্র দাস,যিনি সবার কাছে ‘বিধান স্যার’ নামেই পরিচিত।আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এবং সার্বিক সমাজ ব্যবস্থার উন্নতি সাধনের পূর্ব শর্তরূপে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেই এই স্বনামধন্য শিক্ষক ব্রতী হয়েছেন জ্ঞান বিতরণের মহৎ দায়িত্ব পালনে। বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পানিসাওয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৫৫ সালে ১৩ ই জানুয়ারি তিনি জন্ম গ্রহণ করেন। গুণী শিক্ষক  বিধান চন্দ্র দাসের পিতা স্বর্গীয় বারীন্দ্র কুমার দাস এবং মা স্বর্গীয় আমোদিনী দাস। প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি হয় ১৯৬১ সালের জানুয়ারি মাসে চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এবং প্রাথমিক শিক্ষার পাঠ সম্পন্ন করেন গুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৬৬ সালের জানুয়ারীতে মাধ্যমিক শিক্ষা শুরু, অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন হাকালুকি উচ্চ বিদ্যালয়ে। তারপর ১৯৬৯ ও ১৯৭০ সালে নবম ও দশম শ্রেণীর পড়ালেখা করেন জলঢুপ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে। এসএসসি পরীক্ষা ১৯৭১ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে হওয়ার নিয়ম থাকলেও মহান মুক্তিযুদ্ধের কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৯৭২ সালে । শিক্ষক  বিধান চন্দ্র দাস এইচএসসি পাশ করেন  ১৯৭৩ সালে  মদন মোহন কলেজ,সিলেট থেকে। ১৯৭৬ সালে মুরারি চাঁদ সরকারি কলেজ( এমসি কলেজ) থেকে    স্নাতক উত্তীর্ণ হন। এবং ১৯৭৮ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে  স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন । সেই সময় দেশে অনাকাঙ্খিত অনেকগুলো রাজনৈতিক কলন্কজনক ঘটনা ঘটে এবং এইসব কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন জট  বেশী ছিল এবং সঙ্গতকারণেই যথাসময়ে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় নি। তাই মাস্টার্স পরীক্ষা ৩ বছর দেরি করে ১৯৮১  সনে অনুষ্ঠিত হয়। শিক্ষাজীবন শেষ করে জড়িয়ে পড়েন শিক্ষকতার পেশায়। ১৯৮২ সালে শুরুর দিকে গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। তারপর ১৯৮৩ সালের সেপ্টেম্বরে সহকারি শিক্ষক পদে জলঢুপ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ১৯৮৭ সালের আগস্ট পর্যন্ত সেখানে দায়িত্বরত সময়ে তাঁর একনিষ্ট পেশাদারিত্বের মাধ্যমে অসংখ্য ছাত্র এবং সহকর্মীর ভালবাসায় সিক্ত হন। ঐ সময় তাঁর তত্ত্বাবধানে স্নেহভাজন ছাত্রদের প্রচেষ্টায় বার্ষিক দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়। এরপর থেকে বড়লেখা মহাবিদ্যালয়ে( বতমান বড়লেখা ডিগ্রি কলেজ ও বড়লেখা সরকারি কলেজ) ১২ জানুয়ারি ২০১৫ সাল পর্যন্ত অধ্যাপনায় রত ছিলেন। গুণী শিক্ষক  বিধান চন্দ্র দাস দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে শিক্ষক হিসাবে আপোষহীন ভাবে নিজ দায়িত্ব পালন করে গেছেন। তাঁর ছাত্ররা দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও অনেকে সর্বোচ্চ আসনে অবস্থান করছেন। রাজনৈতিক অঙ্গনেও তাঁর রয়েছে দীপ্ত পদচারণা।বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও কন্যা সন্তানের জনক।সহজ সরল জীবন যাপনে অভ্যস্থ এই শিক্ষাবিদ জীবনের বাকি সময়টুকু মানব কল্যাণে নিয়োজিত করতে দৃঢ় প্রত্যয়ী।পৃথিবীতে মানুষের নিত্য আসা-যাওয়া,কিন্তু কিছু কিছু মানুষ আসেন,যারা কর্ম,সততা,নিষ্ঠা,নীতি,আদর্শের মাধ্যমে স্থান করে নেন হাজার মানুষের হৃদয়ে। আমাদের স্যার তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। লেখক : ফয়সল আহমদ ( রুহেল ), সাউথ ইস্ট লন্ডন নিউজ করেসপনডেন্ট;চ্যানেল এস টেলিভিশন ,লন্ডন ।