ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বাসিন্দাদের উষ্ণতা দিতে ওয়ার্ম হাব চালু করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৪:৫৭ এএম

বাসিন্দাদের উষ্ণতা দিতে ওয়ার্ম হাব চালু করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল
গত সপ্তাহ থেকেই ঠাণ্ডা আবহাওয়া কামড় বসাতে শুরু করেছে এবং আগামী দিনগুলোতেও তাপমাত্রা হ্রাস পাওয়ার পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দফতর। এরই প্রেক্ষিতে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বাসিন্দাদের উষ্ণতা দিতে ওয়ার্ম হাব বা উষ্ণ–কেন্দ্রগুলির একটি সিরিজ স্থাপন করেছে। যারা বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে তাদের ঘর গরম করতে অক্ষম হচ্ছেন, তারা যাতে নিজেদের উষ্ণ রাখতে পারেন, সেজন্যই কাউন্সিলের বিশেষ এই উদ্যোগ। মানুষজনকে উষ্ণ থাকার, সামাজিকতা এবং গরম পানীয় পান করার জন্য একটি নিরাপদ স্থান দিতে উষ্ণ হাবগুলির একটি নেটওয়ার্ক ৭ ডিসেম্বর থেকে তাদের দরজা খুলে দিয়েছে। এই শীতকালে প্রতিদিন বারার আইডিয়া স্টোর এবং লাইব্রেরিগুলো ওয়ার্ম হাব হিসেবে চালু থাকবে। এসব ওয়ার্ম হাবে গরম পানীয়, স্কোয়াশ এবং বিস্কুট সহ রিফ্রেশমেন্ট সরবরাহ করা হবে। উষ্ণ কেন্দ্রগুলো বাসিন্দাদের বিনোদন দেওয়ার জন্য বোর্ড গেম সেশনেরও ব্যবস্থা থাকবে। প্রয়োজনীয় উপদেশ এবং সহায়তামূলক পরিষেবা পেতে লোকেদের সহায়তা করার জন্য কর্মীরাও থাকবেন। টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান আইডিয়া স্টোর ক্রিসপ স্ট্রিটে ওয়ার্ম হাব স্থাপনে কর্মীদের সহায়তা করছিলেন। তিনি বলেন,“যেহেতু জীবনযাত্রার ব্যয় সংকট আরও বেশি লোককে ঘর গরম করা এবং খাওয়ার মধ্যে একটি বেছে নিতে বাধ্য করেছে। কাউন্সিল তার অসহায় বাসিন্দাদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এই কারণেই আমরা আমাদের উষ্ণ কেন্দ্রগুলি চালু করেছি কারণ আমরা জানি এই শীত অনেকের জন্য কঠিন হবে।” তিনি বলেন, “আমাদের আইডিয়া স্টোর ও লাইব্রেরিগুলিতে রয়েছে একটি কমিউনিটি অনুভূতি রয়েছে। আমরা লোকদেরকে এখানে আসার এবং এই স্থানের সর্বাধিক ব্যবহার করার জন্য আমন্ত্রণ জানাতে চাই। শুধুমাত্র উষ্ণ থাকার জন্যই নয়, এই হাবগুলি সামাজিক মেলামেশা করতে এবং তাদের প্রয়োজন অনুযায়ি সহযোগিতা লাভের সুযোগ দিতে দিবে। বো, ক্রিসপ স্ট্রিট এবং হোয়াইটচ্যাপেল  আইডিয়া স্টোরে  স্থাপিত উষ্ণ কেন্দ্রগুলো (ওয়ার্ম হাব) সোমবার থেকে শুক্রবার সকাল ১১ টা থেকে ৫ টা পর্যন্ত, শনিবার সকাল ১১ টা থেকে ৪ টা পর্যন্ত এবং রবিবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত খোলা থাকে। কিউবিট টাউন এবং বেথনাল গ্রিন লাইব্রেরির উষ্ণ কেন্দ্রগুলো সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ৫টা এবং শনিবার সকাল ১১ টা থেকে ৪টা পর্যন্ত খোলা থাকে। উষ্ণ থাকার জন্য সহায়তা সহ জীবন–যাপনের আরও খরচ সংক্রান্ত তথ্য এবং পরামর্শ কাউন্সিলের ডেডিকেটেড ওয়েবপেজে পাওয়া যায়: www.towerhamlets.gov.uk/costofliving