বাগেরহাট জেলাধীন মোংলা বন্দরের অদূরে হিরণপয়েন্টে মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় নোঙ্গর করে ‘ইউনাইটেট কিংডম পতাকাবাহী জাহাজ এমভি রেজুলেট-বে’ নামে বিদেশী জাহাজ। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স সামুন্দা শিপিং। ওই জহাজের নিরাপত্তার কাজে নিয়োজিত পাহারাদার (ওয়াসম্যান) নিয়োগের নিয়ম থাকলেও সামুন্দা শিপিং সেটি করেননি। এনিয়ে বন্দরের ৩০৭ জন পাহারাদারের (ওয়াসম্যান) মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এর আগে গত ৬ ডিসেম্বর বন্দরে আসা আরও একটি বিদেশি জাহাজে ওই শিপিং এজেন্টটি ওয়াসম্যান বুকিং দেননি। আর যার কারনে অহরহ ঘটছে এসকল বানিজ্যিক জাহাজে চুরি ডাকাতিসহ নানা দুর্ঘটনা।
এ ব্যাপারে সামুন্দা শিপিং এজেন্টের উপদেষ্টা মোঃ লিয়াকত আলী বলেন, দেশী-বিদেশী বানিজ্যিক জাহাজের আনা পন্য ও জাহাজে থাকা অন্যান্য মালামাল দেখভালের জন্য পাহারাদার নিয়োগ দেয়া প্রয়োজন কিন্ত ওই জাহাজের ক্যাপ্টেন পন্যবাহী জাহাজে ওয়াসম্যান বুকিং না নিলে আমাদের কিছু করার নেই।
তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন, বন্দরের বিভিন্ন সভায় জাহাজে ওয়াচম্যান নেওয়ার সিদ্ধান্ত আছে। কিন্ত পাহারাদার (ওয়াচম্যান) জাহাজে না নিলে যদি কোন দুর্ঘটনা ঘটে সে ক্ষেত্রে মোংলা বন্দরের সুনাম নষ্ট হবে বিশ্ব বাজারে। আর সে ক্ষেত্রে জাহাজ কর্তৃপক্ষই এর দায়ভার গ্রহন করবেন। বন্দরের নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বন্দরের হারবার মাষ্টার।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোঃ মোস্তফা কামাল বলেন, স্থানীয় শিপিং এজেন্ট সামুন্দা শিপিংয়ের কর্মকর্তাদের গত ৬ ডিসেম্বর আসা বিদেশি জাহাজ ‘এমভি ডেনিজ এম’ এ ওয়াসম্যান বুকিং দিতে চিঠি দিয়ে জানানো হলেও তারা কথা শোনেন নি। আজ আবারো তাদের কড়াভাবে বলা হবে, নিয়ম না মানলে ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
এদিকে বিদেশি জাহাজে ওয়াসম্যান বুকিং না নেওয়ায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে ওয়াসম্যানদের মাঝে। মোংলা বন্দর ষ্টিভিডরিং ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘের সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির বলেন, এ ব্যাপারে বন্দরের চেয়ারম্যান, হারবার মাষ্টার ও ট্রাফিক কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি। ব্যবস্থা নেওয়া না হলে বিশ্ব বাজারে মোংলা বন্দরের সুনাম রক্ষার্থে আন্দোলন করা হবে।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: