ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

বড়লেখায় ছুরিকাঘাতে যুবদল নেতাকে হত্যা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম

বড়লেখায় ছুরিকাঘাতে যুবদল নেতাকে হত্যা
মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেলে আসা দুই যুবকের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবদল নেতা। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) রাতে উপজেলার সুজানগরের বাড্ডা জহিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটেছেন। নিহত নোমান আহমদ (২৮) উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। সুজানগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস শহীদ জানান, রাতে নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ মোটরসাইকেলে দুই যুবক এসে নোমানের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় তার চিৎকারে মানুষজন এগিয়ে এলে যুবকরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা নোমানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য শহীদের দাবি, পালিয়ে যাওয়া দুই যুবককে এলাকাবাসী চিনতে পেরেছেন। তারা হলেন, সুজানগর ইউনিয়নের দশঘরি গ্রামের সবির মিয়ার ছেলে মারজান আহমদ ও অপরজন একই ইউনিয়নের কালাইউরা গ্রামের আব্দুস শহীদের ছেলে রেহান আহমদ। তবে কী কারণে নোমানকে ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনও সঠিকভাবে জানা যায়নি বলে জানান তিনি। সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবুল আহমদ জানান, নোমান দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন ও মাঝেমধ্যে তিনি সিএনজিচালিত অটোরিকশা চালাতেন এবং পারিবারিক কৃষি কাজও করতেন। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে যাই। জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে নোমানকে অভিযুক্তরা ছুরিকাঘাত করতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি-না সেটি নিয়েও তদন্ত চলছে। ” এ ব্যাপারে বড়লেখা থানার ওসি মো. আব্দুল কায়ূম বলেন, নোমানের পরিবার থেকে এখনও থানায় অভিযোগ আসেনি। লাশ এখনো সিলেটে রয়েছে। লাশ আসার পর দাফন শেষে হয়তো তার পরিবার থেকে এজহার আসবে। “তবে এজহার না আসলেও আসামি ধরতে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম।”

যে কারণে ওয়ান মিলিয়ন কোরআন বিতরণ করবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম | 52Bangla TV

https://youtu.be/zlEnqs4benM