ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

প্রবাসী ৭ ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিসিএ ও ইউকে বিবিসিআই’র সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ০২:৩০ এএম

প্রবাসী ৭ ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিসিএ ও ইউকে বিবিসিআই’র সংবাদ সম্মেলন
ঢাকায় প্রবাসী ৭ ব্যবসায়ীকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ ও ইউকে বিবিসিআই। সংবাদ সম্মেলন থেকে বলা হয় ব্রিটেন প্রবাসী ৭ ব্যবসায়ীকে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তি না হলে প্রবাস থেকে আন্দোলন গড়ে তুলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইউকে-বিসিসিআই’র চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই, প্রেসিডেন্ট এমজি মৌলা মিয়া, ফাউন্ডার প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই, বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম। লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএ’র প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য তুলে ধরা হলো। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যগণ, উপস্থিত সকল বাংলা মিডিয়ার সম্পাদক, বার্তা সম্পাদক এবং সংবাদ কর্মীগণ, আপনাদের সকলের প্রতি আমাদের উভয় সংগঠন থেকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন শুরু করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয় অবগত আছে, গত কিছুদিন আগে যুক্তরাজ্য প্রবাসী ৭ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানানোর জন্য আমরা উভয় সংগঠন আজকের এই সাংবাদিক সম্মেলন এর আহবান করেছি । আমাদের আহবানে আপনারা সাড়া দিয়ে এসেছেন। আমরা আপনাদের মাধ্যমে আমাদের কমিউনিটির সকলকে প্রকৃত ঘটনা জানাতে চাই। সাথে সাথে আমরা প্রবাসী বাংলাদেশীরা দেশে যে সকল হয়রানী হই এবং হচ্ছি, তা সম্মেলিত ভাবে বাংলাদেশ সরকারকে অবহিত করে হয়রানী বন্ধের উপায় চাই। সাংবাদিক ভাই ও বোনেরা গত ২১শে সেপ্টেম্বর ‘হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’র বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় গিয়েছিলেন কোম্পানিটির এই ৭ পরিচালক। কিন্তু কোম্পানিটির মতিঝিলের প্রধান কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কিন্তু রহস্যজনক কারণে একই মামলার আসামি হলেও গ্রেপ্তার করা হয়নি কোম্পানিটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকসহ অন্য কোনো পদস্থ কর্মকর্তাকে। আমরা হলফ করে বলছি যে, যুক্তরাজ্য প্রবাসী এই ৭ ব্যবসায়ী দেশে ফেরায় ক্ষুব্ধ হয়ে গোপনে পুলিশকে খবর দিয়ে তাদের ধরিয়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই যুক্তরাজ্যের নাগরিক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত সাত ব্যবসায়ী হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা জামাল মিয়া ও তার ভাই কামাল মিয়া, বিশ্বনাথের আবদুল আহাদ ও তার ভাই আবদুল হাই, ছাতকের জামাল উদ্দিন ও শাহজালাল উপশহরের আবদুর রাজ্জাক। তাদের মধ্যে জামাল মিয়া কোম্পানির ভাইস চেয়ারম্যান ও বাকি সবাই পরিচালক। এখানে উল্লেখ্য গ্রেপ্তারকৃতদের মধ্যে জনাব জামাল উদ্দিন মকদ্দুস সাহেব আমাদের সংগঠনের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি। ভদ্র, অমায়িক এবং দেশ প্রেমি সমাজকর্মী জনাব জামাল উদ্দিন মকদ্দুস নিজ এলাকা ছাতক থানায় নিজ গ্রামে জামাল উদ্দিন উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের প্রাথমিক কিছু দাবীদাওয়া তুলে ধরছি। আমাদের দাবী: ১) প্রবাসী ৭ ব্যবসায়ীর নি:শর্ত মুক্তি চাই, দিতে হবে। ২) রহস্যজনক এই গ্রেফতারের সুষ্ঠু তদন্ত চাই। ৩) আমরা প্রবাসী ব্যবসায়ী যারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করাকে প্রমোট করে থাকি, তাদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা দিতে হবে। ৪) অযথা মামলা ও হয়রানী করা থেকে বিরত থাকতে হবে। ৫) বাংলাদেশে আলাদা ভাবে প্রবাসীদের মামলাগুলো ত্বরিত বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থাপন করতে হবে। উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা আমাদের সংগঠন থেকে ইতোমধ্যে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনকে আমাদের প্রবাসী ৭ ব্যবসায়ীকে গ্রেপ্তারের ব্যাপারে আমাদের উদ্বিগ্নের কথা জানিয়েছি। প্রবাসী ৭ ব্যবসায়ীকে গ্রেপ্তারের ফলে বাংলাদেশে ব্যবসার পরিবেশ আছে বলে যে সুনাম ছিলো, তা আজ অতিপয় দুষ্ট মানুষ এর জন্য নষ্ট হতে চলেছে। আমরা আশা করি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। এবং আমরা প্রবাসী ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবো। লন্ডন বাংলা প্রেস ক্লাবকে আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি আপনারা আমাদের কথাগুলো আপনাদের মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রকাশ করবেন। ধন্যবাদ ।