ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

প্রবাসী সাংবাদিকদের শুভেচ্ছা স্মারক প্রদান ও প্রবাসী সহায়তা ডেস্ক উদ্বোধন

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২, ০১:৩২ পিএম

প্রবাসী সাংবাদিকদের শুভেচ্ছা স্মারক প্রদান ও প্রবাসী সহায়তা ডেস্ক উদ্বোধন
কাজের উদ্দেশ্যে প্রবাসে পাড়ি জমানো মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রবাস থেকে তাদের পাঠানো রেমিট্যান্স অর্থনীতিকে শক্তিশালী করছে । এতে দেশের অর্থনীতির চাকা সচল হয়, দুর্দান্ত গতিতে প্রিয় মাতৃভূমি এগিয়ে যায়। প্রবাসীদের বিভিন্ন সমস্যার আইনি সমাধান করতে পারলে রেমিট্যান্স বৃদ্ধি পাবে দেশ আরও এগিয়ে যাবে। ৩০ ডিসেম্বর শুক্রবার রংপুর মেট্রোপলিটন পুলিশের "প্রবাসী সহায়তা ডেস্ক" উদ্বোধনকালে ডিআইজি নুরেআলম মিনা এ আশা প্রকাশ করেন।
বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী সাংবাদিকদের শুভেচ্ছা স্মারক প্রদান করে প্রবাসী শ্রমিকদের উপস্থিতিতে কেক ও ফিতা কেটে এই ডেস্কের উদ্বোধন করা হয়।
এর আগে প্রবাসীদের নানাবিধ সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের পথ তৈরি করতে সদর দপ্তরের সম্মেলন কক্ষে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডিআইজি।
মিনা বলেন, প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। পরিবার পরিজন রেখে যাওয়া প্রবাসীরা সবসময় আতঙ্কে থাকেন, দুশ্চিন্তায় থাকেন। তাদের জমিজমা সংক্রান্ত, পারিবারিক দ্বন্ধ, পরিবারের সদস্যরা ইভটিজিংয়ের শিকার হন। এধরণের অভিযোগ আমাদের কাছে প্রায় সময় আসে। এই সহায়তা ডেস্কের মাধ্যমে আমরা এসব সমস্যার সমাধান দেয়া ও দ্রুত আইনি সহায়তাসহ প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসতে চাই।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় মতবিনিয়ম সভায় বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী, রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক আমেনা পারভিন, সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ, বাংলাদেশ প্রেস ক্লাব-ইউএই'র সভাপতি শিবলী সাদিক, সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ।
শুভেচ্ছা স্মারক প্রদান হয় কানাডা প্রবাসী চিত্র পরিচালক নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ ও দৈনিক যুগান্তর এর সৌদি আরব প্রতিনিধি ও যুক্তরাজ্য থেকে পরিচালিত ৫২বাংলা টিভি ও পোর্টালের  মধ্যপ্রাচ্য চ্যাপ্টার সম্পাদক মফিজুল ইসলাম চৌধুরী সাগর, চ্যানেল ইউরোর ডাইরেক্টর ইতালি প্রবাসী সিমা কাউসার আঁখি, মাই টিভি ও মানবজমিন মালেশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন, জাগো নিউজ২৪ ডটকম এর ওমান প্রতিনিধি মির মাহাফুজ আনাম সহ উপস্থিত সকল প্রবাসী সাংবাদিকদের।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, উপ-পুলিশ কমিশনার মুহিদুল ইসলাম, কাজী মুত্তাকী ইবনু মিনান, আবু মারুফ হোসেন, মেনহাজুল আলম, আবু সাইম, আল মাহমুদ হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন, উৎপল কুমার রায়, আইনুল হক, কফিল উদ্দিন, আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, আল ইমরান হোসেন, আকতারুজ্জামান, সোহানুর রহমান সোহাগ, আকমল হোসেন, আবু তৈয়ব মোঃ বেলাল হোসেন, মাহফুজুর রহমান ও আমজাদ হোসেন সহ রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী সাংবাদিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।